Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

নিউইর্য়কে বিয়ের ছবি নিয়ে আক্কাস মাহমুদের প্রদর্শনী, বর্ণাঢ্য উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: September 25, 2017 | 1:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জামাইকার স্টার হলে বিপুল সংখ্যক আলোকচিত্রমোদী দর্শকের উপস্হিতিতে ২৪ সেপ্টেম্বর রোববার বিকেল ৫টায় ‘ওয়েডিং কালারস বাই আক্কাস মাহমুদ’ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিস্ট সাংবাদিক আকবর হায়দার কিরন। বিশিস্ট আলোকচিত্রী ওবায়দুল্লাহ মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিস্ট স্বাস্থ্য সাংবাদিক ও লেখক ডা: সজল আশফাক, সাংবাদিক তারিকুল ইসলাম মাসুম, প্রবাসী চিকিৎসক ও মানবধিকার কর্মি ড: টমাস দুলু রয়, সিনিয়র ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী। জনাব কিরন প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে  বলেন , বাংলাদেশের যে ক’জন আধুনিক ফটোগ্রাফিতে দেশকে অনেক এগিয়ে নিয়ে গেছেন তাদের অন্যতম জনাব আক্কাস মাহমুদ। তাঁর এইসব নির্বাচিত য়ালোকচিত্রের প্রদর্শনী নিশ্চয়ই নতুন দিগন্তের সূচনা করবে। তিনি আশা করেন অন্যান্য মহাদেশে বসবাসরত প্রবাসীরাও জনাব আক্কাস মাহমুদের এইসব চমৎকার কাজ দেখার সুযোগ পাবেন।বাঙালি অধ্যুষিত জ্যামাইকার স্টার কাবার পার্টি হলে আয়োজিত এই অত্যন্ত বর্ণিল প্রদর্শনী প্রবাসীদের জন্যে ছিলো এক বিশেষ আকর্ষণ। বাংলাদেশ ক্রিকেটের মতোই ফটোগ্রাফিতে যে কতো এগিয়ে গেছে তা অনেকে উপলব্ধি করেছেন এই অসাধারন প্রদর্শনীতে এসে। বিয়ের ছবি যে কতো শৈল্পিক এবং বর্ণময় হতে পারে তার জলন্ত প্রমান ফুটে উঠেছে দেশের খ্যাতিমান আলোকচিত্র শিল্পী আক্কাস মাহমুদের প্রতিটি ছবিতে। অনুষ্ঠান কেন্দ্রে প্রবেশ করে অনেকেই চমকিত হয়েছেন, মনে হয়েছে ঘুরে ঘুরে দেখছেন কোন বিরাট গ্যালারিতে আয়োজিত একবিশেষ প্রদর্শনী। আক্কাস মাহমুদের কয়েক যুগের বন্ধু এবং কৃতি আলোকচিত্র শিল্পী ওবায়দুল্লাহ মামুন তার আন্তরিকা এবং শৈল্পিক দৃষ্টি দিয়ে এই বিশেষ প্রদর্শনীর কিউরেটরের দায়িত্বপালন করেন এবং তাঁকে সার্বিক সহযোগিতা করেন দেশ ও প্রবাসের আরেকজন খ্যাতিমান ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী। আক্কাস মাহমুদের ‘ওয়েডিং কালারস’ দেখতে ভীড় করেন প্রবাসের সেরা সুন্দরী এবং সংস্কৃতিসেবীরা। এর ব্যাপক প্রচার ও আমন্ত্রনে তাঁকে বিশেষ সহযোগিতা করেন সাংবাদিক ও জনপ্রিয় লেখক মনিজা রহমান ও কবি মাক্সুদা আহমেদ। বাংলাদেশের আরেক আন্তর্জাতিক ফটো সাংবাদিক ,ও এএফপি’র উত্তর আমেরিকার ঊর্ধ্বতন প্রতিনিধি জুয়েল সামাদ,গোধূলি খান, লেখক আহমাদ মাঝহার, ফাহিম রেজা নূর, খ্যাতিমান অভিনেত্রী লুতফুন নাহার লতা, আনোয়ার শাহাদাত সহ আরও অনেক বিশিষ্টজনের উপস্থিতি প্রদর্শনীকে আলোকিত করেছে। অতিথিরা আককাস মাহমুদ এর ছবির ভূয়সী প্রশংসা করেন। নিউইর্য়কে ওয়েডিং কালারসের আমেরিকা শাখার অফিসেরও আনুষ্ঠানিক ঘোষনা করা হয়।অনুস্ঠানে দুইটি ইভেন্টের বুকিং এর চুক্তিও সম্পাদন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ