Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মহানায়িকা সুচিত্রা সেনের জন্ম উৎসব : ‘বাংলা চলচ্চিত্রের সেকাল-একাল’ শীর্ষক আলোচনা

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: April 7, 2017 | 7:40 AM

নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের জন্ম উৎসব উপলক্ষে গত ৬ এপ্রিল বৃহস্পতিবার সন্ধা ছয়টায় আলোচনা ও সুচিত্রা সেন অভিনিত চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছিল। ‘বাংলা চলচ্চিত্রের সেকাল-একাল’ শীর্ষক আলোচনার সুরতেই সুচিত্রা সেন মেমোরিয়ালের অন্যতম সংগঠক গোপাল স্যানাল তার শুভেচ্ছা বক্তব্যে পাবনার সুচিত্রা সেনের বাড়িটি ‘সুচিত্রা সেন যাদুঘর’ ও পাবনা এ্যাডওর্য়াড কলেজের একটি ছাত্রী নিবাস সুচিত্রা সেনের নামে করায় বর্তমান সরকারকে অভিনন্দন জানান। এরপর তিনি বলেন, মহানায়িকার বাড়িটি এক সময় জামাত-শিবিরের কবলে পরেছিল। অনেক আন্দোলন-সংগ্রাম সেই বাড়িটি রাহুমুক্ত করা হয়।

এরপর সুচিত্রা সেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনায় অংশ গ্রহন করেন নাট্য অভিনেতা রেখা আহমেদ, সাংবাদিক মুহাম্মদ ফজলুর রহমান, কলাম লেখক হাসান ফেরদৌস, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, নাট্য ও সাংস্কৃতিক কর্মী লুৎফুন্নাহার লতা, সাংবদিক নিনি ওয়াহেদ. লেখক সুব্রত বিশ্বাস, নারী নেত্রী হুসনে আরা বেগম, লেখক ফাহিম রেজা নুর, সাংবাদিক সনজীবন কুমার. সাংস্কৃতিক কর্মী রানু ফেরদৌস, মূল ধারার অভিনেতা তৈয়বুর রহমান টনি, শুভ রায়, সিকৃতি বড়–য়া, ওবায়দুল্লাহ মামুন, শিরিন আহমেদ, শিবলী সাদিক প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক কর্মী মিনহাজ আহমেদ শাম্বু।
এ অনুষ্ঠানে সুচিত্রা ভক্তরা তাদের বক্তব্যে বলেন. সুচিত্রা সেন একজন কিংবদন্তি অভিনেত্রীর নাম। তিনি সবার কাছে প্রাতঃস্মরণীয় নমস্য। তার অক্লান্ত শ্রম ও সাধনা বাংলা সিনেমাকে দিয়েছে গৌবর উজ্জল পরিচয়। তিনি শিল্পের এই শাখার এক মহান দিকনির্দেশক। নিউইয়র্ক সুচিত্রা সেন মেমোরিয়ালের গোপাল স্যানাল বলেন. বাংলা সিনেমা যতদিন থাকবে. ততদিন সুচিত্রার নাম অমলিন হয়ে থাকবে।

এরপর সুচিত্রা সেনের জন্ম উৎসবের কেক কাটা হয় । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহানারা রহমান, হুসনে আরা বেগম, রানু ফেরদৌস, রেখা আহমেদ, নিনি ওয়াহেদ. লুৎফুন্নাহার লতা, প্রতিমা সরকার. মুক্তি সরকার প্রমূখ। সব শেষে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি এই অভিনেত্রীর সিনেমা সাগরিকা প্রদর্শন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV