নিউইর্য়কে সোনাইমড়ীর পৌর মেয়র মোতাহের হোসেন মানিক সংবর্ধিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইর্য়ক : সোনাইমুড়ী পৌরসভা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে উন্নয়নে আমরা ধাপে ধাপে অগ্রসর হচ্ছি। আমি যখন প্রথম দায়িত্ব গ্রহন করি তখন বাৎসরিক রাজস্ব আয় ছিল ২৮ লাখ টাকা, এখন ১ কোটি ৪২ লাখ টাকায় উন্নত হয়েছে। সোনাইমুড়ী পৌরসভা সি গ্রেড থেকে এ গ্রেডে উন্নতি হয়েছে বলে উল্লেখ করেন নিউইর্য়কে গণসংবর্ধনায় সোনাইমড়ীর পৌর মেয়র মো: মোতাহের হোসেন মানিক। তিনি পৌরসভার অবকাঠামো বিভিন্ন দিক, রাজনৈতিক পরিচয় ও ওয়ান ইলেভেন সরকারের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে বলেন, আমি জাতীয়তাবাদী দলের বিশ্বাসী। গত নির্বাচনে আমি বিজয় লাভ করেছি। আমার মেয়াদ আছে আরো দুই বছর অর্থাৎ ২০১৮ সাল পর্যন্ত। বিএনপি ঘোষণা দিয়েছে দলীয় সরকারের অধিনে আর নির্বাচনে যাবে না। দল এ সিদ্ধান্তে অটল থাকলে আমার আর নির্বাচন করা হবে না।
তিনি অবকাঠামো বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সোনাইমুড়ী পানি সমস্যা দীর্ঘ দিনের। আমরা যে পানি খাই এটা বিষ। তবে বিশুদ্ধ পানির সরবরাহের জন্য আমরা অনেক চেষ্টা করছি। তিনি বলেন, আমাদের গ্যাস ও পানির চেয়ে বেশী সমস্যা জ্বালানির। আমাদের পৌর সভার উপর দিয়ে বড় বড় আন্ত:সড়ক গিয়েছে ঠিকই, কিন্তু সিটি এলাকায় রাস্তাঘাট পাকা তেমন ছিল না। আমি দায়িত্ব নেওয়ার পূর্বে মাত্র আড়াই কিলোমিটার রাস্তা পাকা ছিল। দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যে ২০.৫ কিলোমিটার রাস্তা পাকা হয়েছে। কাজ চলছে ৭.৬ কিলোমিটারের। পৌর সভার বাজেট সীমিত। স্বল্প বাজেটে উন্নয়ন কার্যত্রুম চালানো দুস্কর। মেয়র মানিক বলেন, আমাদের দেশে রাষ্টপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিদের বেতন ভাতা বৃদ্ধি পায় কিন্ত পদমর্যাদা হিসেবে আমাদের (মেয়র) বেতন ভাতা বাড়ে না।
সংবর্ধনার জবাবে মোতাহের হোসেন মানিক আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সংবর্ধনার বিশালতার মধ্যে আমি আবদ্ধ থাকতে চাই না। আমি আপনাদের ভালবাসার কারণে এখানে এসেছি। আজকের অনুষ্ঠানে এলাকার উন্নয়ন, সমস্যা এবং সমাধান বিষয়ে খোলাখুলি মতামত পেশ করবো। সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই। সবার সঙ্গে আলাপ-আলোচনা, পরামর্শ এবং সহযোগিতা নিয়ে পৌরসভার উন্নয়ন করতে চাই।
গত ২৫ জুলাই সোমবার নিউইয়র্কস্থ সোনাইমুড়ীবাসীর ব্যানারে গণসংবর্ধনার আয়োজনে করে ব্রুকলীনে নোয়াখালী ভবনে। এতে সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান মানিক। বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া, সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু। অনুষ্ঠান পরিচালনা করেন রেজাউল হক রাজু। মেয়রের পরিচয় তুলে ধরেন কমিউনিটি লিডার শাহ নেওয়াজ স্বপন। বক্তব্য রাখেন হুমায়ন কবির, মোহাম্মদ কামাল, লুৎফুর রহমান টিটু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মেয়রকে আয়োজকদের পক্ষ থেকে ফুলের তোড়া অভিনন্দন জানানো হয়। বিএনিউজ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ