Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

নিউইর্য়ক আবৃত্তি উৎসব-২০১৮’র প্রস্তুতি সভা

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: April 9, 2018 | 12:50 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাসে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য ‘নিউইর্য়ক আবৃত্তি উৎসব-২০১৮’ এর প্রস্তুতি সভা গত ৮ এপ্রিল রোববার জ্যামাইকার ষ্টার কাবাব এন্ড রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়। প্রবাসের আবৃত্তি শিল্পীদের উপস্থিতিতে প্রাণবন্ত এই সভায় সবার সর্বসম্মতিতে আবীর আলমগীরকে আহবায়ক ও গোপন সাহাকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিঠি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সেমন্তী ওয়াহেদ, পারভীন সুলতানা ও মিজানুর রহমান বিপ্লব। আর কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন মিথুন আহমেদ ও মাহাতাব সোহেল। এরপর উৎসব কমিটি উপস্থিত সকলের সাথে নিউইর্য়ক আবৃত্তি উৎসব-২০১৮ এর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং দায়িত্ব বন্টন করে দেন।


উৎসবের প্রকাশিতব্য স্মরণীকা সমন্বয়ে থাকবেন নজরুল কবির, মঞ্চ ব্যবস্থাপনায় সেমন্তী ওয়াহেদ, উদ্বোধনী ও সমাপনী বৃন্দ পরিচালনায় শানতা শ্রাবনী, অর্থ-এ শুক্লা রায় চুমকি, মহড়া সমন্বয়কারী পারভীন সুলতানা, মঞ্চ পরিকল্পনায় মিজানুর রহমান বিপ্লব এবং প্রচারে আশরাফুল হাবিব চৌধুরী মিহির-কে বিশেষ দায়িত্ব প্রদান করা হয়।
উল্লেখ্য, আগামী ১৩ মে উডসাইডের কুইন্স প্যালেসে দিনব্যাপী আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হবে। নিউইর্য়ক ছাড়াও উত্তর আমেরিকায় অন্যান্য ষ্টেটে বসবাসরত আবৃত্তি শিল্পীদের সমাগম হবে এই উৎসবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ