নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপক তুষার ঝড়, জনজীবন স্থবির
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপক তুষার ঝড় হয়েছে। তুষারপাতে কয়েক ইঞ্চি বরফে ঢাকা পড়েছে নিউইয়র্ক, কানেটিকাট, রোড আইল্যান্ড, পেনসিলভেনিয়া ও নিউজার্সি। স্থবির হয়ে পড়েছে এসব অঞ্চলের জনজীবন। এলাকাগুলোয় সড়ক, রেল যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি বাতিল হয়েছে কয়েক হাজার ফ্লাইট। এসব এলাকায় প্রায় ২৮ লাখ আমেরিকানের বসবাস। এর মধ্যে রয়েছে প্রায় চার লাখ বাংলাদেশি।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫৫ মাইল বেগে বয়ে যায় শীতকালীন তুষার ঝড়। তুষার ঝড় ভোর ৩ টা থেকে শুরু হয়ে তা প্রায় সারা দিন স্থায়ি থাকে। এতে ওইসব এলাকায় কয়েক ইঞ্চি বরফ জমে। তুষার ঝড়ের কারণে সন্ধ্যায় বিশেষ সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।
নিউইয়র্ক সিটি, নর্দার্ন নিউজার্সি, হাডসন ভ্যালি, ফিলাডেলফিয়া, কানেটিকাটের উপকূলীয় এলাকা এবং লং আইল্যান্ডের বাসিন্দারা পড়ে এই ঝড়ের কবলে। বাসিন্দাদের ভোগান্তি চরমে।
নিউইয়র্ক শহর ও এর আশপাশের সব পাবলিক স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি লোকজনকে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দেন সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো। বৃহস্পতিবার ও শুক্রবার পার্কিং রেগোলেশন বাতিল করা হয়।
নিউজার্সি, লং আইল্যান্ড ও ফিলাডেলফিয়ায় পাবলিক স্কুল, কলেজ ছাড়াও অনেক সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়।
ন্উিইয়র্কের জেএফকে বিমানবন্দর ও লিবার্টি বিমানবন্দর এবং লাগোয়ার্ডিয়া বিমানবন্দরে বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করা হয়। ফিলাডেলফিয়া বিমানবন্দরে পুরোপুরি বন্ধ ঘোষণায় বাতিল হয়েছে সহস্রাধিক ফ্লাইট। এছাড়া ইস্টকোস্টের বিভিন্ন এয়ারপোর্ট থেকে শত শত ফ্লাইট বাতিল করা হয়ে।
সড়ক ও মহাসড়কে যানবাহন নেই বললেই চলে। বাস, রেল চলাচলেও স্থবিরতা।
নিউইয়র্ক সিটির বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ওজোনপার্ক, চার্চ-ম্যাকডোনাল্ড, পার্কচেস্টার, স্টার্লিং এভিনিউ, ওয়েস্টচেস্টার, নিউজার্সি ও প্যাটারসনে বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রায় সবগুলোতেই তালা ঝুলছে। রেস্টুরেন্টগুলো খোলা থাকলেও প্রায় ক্রেতা শূণ্য।
ব্যক্তিগত উদ্যোগ ছাড়াও সিটির কর্মী বাহিনী বরফ পরিষ্কার করে। নিউইয়র্ক সিটির পাঁচ বরোতে বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত সতর্ক অবস্থা জারী করা হয়।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion