নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেটে প্রচন্ড তুষার ঝড় : বরফের সাদা চাদরে ঢাকা পড়া নিউইয়র্ক, নিউজার্সিতে জরুরি অবস্থা
ইউএসএনিউজঅনলাইন.কম :: যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় বেশ ক’টি স্টেট ব্যাপক তুষার ঝড় ‘স্টেলার’ কবলে পড়েছে। এ কারণে নিউইয়র্ক ও নিউজার্সি স্টেটে জরুরি অবস্থা জারি করেছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি সতর্কতা জারি করা হয়েছে পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, বোস্টন, ফিলাডেলফিয়া, মেইন ও কানেকটিকাটেও। নিউইয়র্কে স্থানীয় সময় সোমবার মধ্যরাত থেকে গুঁড়ি গুঁড়ি তুষারপাত শুরু হয়। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর পর্যন্ত নিউইয়র্ক ও নিউজার্সির বিভিন্ন এলাকায় চার থেকে ছয় ইঞ্চি বরফ জমেছে। তবে নিউইয়র্কের উত্তরদিকে ১৭ ইঞ্চি পর্যন্ত বরফ জমার খবর পাওয়া গেছে। আবহাওয়া বিভাগ সর্বশেষ পূর্বাভাসে বলেছে, তুষারপাতটি দক্ষিণ থেকে যেভাবে আসার কথা ছিল, সেভাবে আসেনি।
ঘণ্টায় একশ কিলোমিটার বেগে বয়ে চলা স্টেলার প্রভাবে মঙ্গলবার এসব অঙ্গরাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে ছয় হাজার ৫শ’র বেশি ফ্লাইট। বরফের চাদরে ঢাকা পড়েছে পুরো নিউইয়র্ক। তুষারপাত মোকাবিলার ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। জরুরি অবস্থা ঘোষণার পর নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেন, আবহাওয়ার এই পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থায় স্বাভাবিকভাবেই বিঘœ ঘটবে। আমি সবাইকে এই সময় প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার অনুরোধ করেন তিনি। যেতে হলে ভারী পোশাক পড়তে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়। নাগরিকদের সতর্ক থাকার জন্য আগাম পরামর্শ দেওয়া হয়েছিল। বছরের সবচেয়ে বাজে আবহাওয়ার জন্য সতর্কতামূলক প্রস্তুতি নেওয়ার জন্য নাগরিকদের আহ্বান জানানো হয়। নগরকেন্দ্রে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
নিউইয়র্ক থেকে নিউজার্সি, কানেকটিকাট এবং ম্যাসাচুসেটস এলাকায় মঙ্গলবারের কর্মদিবসে লোকজন কার্যত গৃহবন্দী হয়ে পড়েন। পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ার পিচ্ছিল জনপদে কোথাও ছয় ইঞ্চি থেকে এক ফুট পর্যন্ত বরফ জমেছে। দমকা বাতাস ও তাপমাত্রার কারণে বরফ না জমে বরং গলে যাচ্ছে। এতে নিউজার্সির বেশ কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। বাজে আবহাওয়ার কারণে নিউইয়র্কের ট্রেন সেবা নিয়ন্ত্রিত অবস্থায় চলাচল করছে। বাস সেবা রয়েছে সম্পূর্ণ বন্ধ। সড়ক ও মহাসড়ক পিচ্ছিল হওয়ার কারণে যান চলাচল কার্যত বন্ধ আছে। জরুরি বিভাগের গাড়িগুলো নিয়ন্ত্রিত গতি নিয়ে চলাচল করছে।
তুষারপাত শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়। বরফ জমাট না হওয়ার জন্য নগরীর সড়কপথে লবণ ছিটানো হচ্ছে। গৃহহীনদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। নিউজার্সির বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আবহাওয়া বিভাগ সর্বশেষ পূর্বাভাসে বলেছে, নিউইয়র্কে ছয় থেকে আট ইঞ্চি বরফের জমাট হতে পারে।
এদিকে খারাপ আবহাওয়ার কারণে জামার্নির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের ওয়াশিংটন সফর স্থগিত করা হয়েছে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল। তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্র সফররত আইরিশ প্রধানমন্ত্রী এন্ডা কেনিও বোস্টন ও ওয়াশিংটন সফর সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ