নিউইয়র্কস্থ কুইন্স প্যালেসে ঐতিহাসিক নাটক বঙ্গবন্ধু শেখ মুজিব মঞ্চস্থ
নিউইয়র্ক :কম্যুনিটির পরিচিত মুখ খান শত্তকত এর রচনা ও পরিচালনায় জাতির জনক বঙ্গবন্ধুর জীবন-ভিত্তিক ঐতিহাসিক নাটক: ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ মঞ্চস্থ হলো নিউইয়র্কস্থ কুইন্স প্যালেসের মিলনায়তনে। গত ২রা মে মঙ্গলবার
সন্ধ্যায় বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি আয়োজিত ১২তম আন্তর্জাতিক সেমিনার ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’Ñএর অনুষ্ঠানে অন্যতম আকর্ষন ছিল এ নাটকটি। এই নাটকে বঙ্গবন্ধুর বর্নাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, যুদ্ধাপরাধীদের বিচার এবং ’৭১ উত্তর বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী-লীগের কেন্দ্রিয় নেতা, বাংলাদেশ সরকারের আইন ও বিচার বিভাগের সংসদীয় কমিটির চেয়ারম্যান এবং সাবেক আইন-মন্ত্রী আব্দুল মতিন খসরু। এই নাটকে বঙ্গবন্ধু
চরীত্রে: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারি, বেগম মুজিব চরীত্রে: ডা: নার্গিস রহমান, শেখ হাসিনা চরিত্রে: শাহানাজ বেগম, জিয়াউর রহমান চরিত্রে: মো: নাসিরুল আলম পান্থ, মেজর ফারুক রহমান চরীত্রে: এম. এম. নুরুল হক, খন্দকার
মোশতাক আহমেদ চরিত্রে: প্রদীপ মালাকার এবং আ: মান্নান চরিত্রে: তপন কুমার রায় প্রানবন্ত অভিনয় করেন। নেপথ্যে ধারা বর্ননা করেন: ইফফাত জাহান তরু এবং এলিজা বাহার। নেপথ্যে যন্ত্রসঙ্গীত পরিবেশন করেন: ওস্তাদ হারুনুর রশিদ। নাটকটি মঞ্চায়নে আগ্রহীদেরকে (৯১৭)-৮৩৪-৮৫৬৬ নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ