নিউইয়র্কের এ্যাড এ্যান্ড টেক এর বার্ষিক অ্যাচিভমেন্ট সেমিনার অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের অন্যতম আই.টি. স্কুল এ্যাড এ্যান্ড টেক এর বার্ষিক এ্যচিভমেন্ট সেমিনার গত ২৫ নভেম্বর অনুষ্ঠিত হয়। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এই স্কুলটিতে আই.টি. বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এ স্কুলটির প্রেসিডেন্ট আই.টি স্পেশালিষ্ট মির্জা হুদার নেতৃত্বে পরিচালিত এ স্কুল থেকে এপর্যন্ত ৬৫০ জন শিক্ষার্থী উচ্চ বেতনে চাকুরী পেয়েছেন। তারা বার্ষিক ৯০ হাজার ডলার থেকে ১২৫ হাজার ডলার বেতনে চাকুরী করছেন।
কম্যুনিটির পরিচিত মুখ খান শওকত এর উদ্যোগে এখানেই প্রতিমাসের ১ম রোববারে বিনামূল্যে জব সেমিনার অনুষ্ঠিত হয়। ২০০২ সাল থেকে খান শওকত যে জব সেমিনার পরিচালনা করেছেন এপর্যন্ত গত ১৬ বছরে ১০৫টি সেমিনার করেছেন, তার ভেতর প্রায় অর্ধশত সেমিনার এই স্কুলটিতে অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ নভেম্বরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাড এ্যান্ড টেক এর প্রেসিডেন্ট মির্জা হুদা। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল এর অনুপস্থিতিতে ভাইস কনসাল জনাব আসিব আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আসদিদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন আইটি বিশেষজ্ঞ মির্জা হুদা। বক্তব্য রাখেন ড: আইয়ুব হোসেন, বিশিষ্ট রিয়েল ইষ্টেট ব্যবসায়ী আনোয়ার হোসেন মুকুল, বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি কম্যুনিটি লীডার আ: রহিম হাওলাদার, কম্যুনিটি লীডার খান শওকত, বাল্টিমোর-মেরিল্যান্ড এর বিশিষ্ট ব্যবসায়ী নাজির উল্লাহ, আব্দুস সোবহান, এইচ রকিবুজ্জামান এবং মোস্তফা জামাল। গত ১ বৎসরে এই প্রতিষ্ঠান থেকে যারা উচ্চ বেতনে চাকুরীতে যোগদান করেছেন সেসকল সফল শিক্ষার্থীদেরকে সম্বর্ধনা দেয়া হয়।
তারা হলেন:পিংকী শাহ্, রায়হান আক্তার, মৌটুসী পাল, মেলভিন জেমিনেজ, তাহমিনা রহমান (হিরা), মনোজ ধাকাল, নাজিয়া নুসরাত, নাজিব মালিক, রিয়াজ হোসেন রাজ, মো. মনি রহমান, তানিয়া সুলতানা, শ্যামা সেলিম, জহিরুল ইসলাম, নূরে আলম তুহীন, সুনিল রায়, মাকসুমুল হাকিম, শিরিন ইসলাম, হুমাউন কবীর, হাসিনা খান এবং নূর মজুমদার। সবশেষে স্থানীয় শিল্পীদের কণ্ঠে সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয় এবং খান শওকত এর আকর্ষনীয় যাদু প্রদর্শনীর পর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং