Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

নিউইয়র্কের কুইন্স প্যালেসে ২রা মে বঙ্গবন্ধু নাটক

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: April 27, 2017 | 6:25 AM

নিউইয়র্ক : জাতির জনক বঙ্গবন্ধুর জীবনভিত্তিক ঐতিহাসিক নাটক ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ মঞ্চস্থ হবে আগামী ২রা মে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উডসাইডস্থ কুইন্স প্যালেসে (৩৭-১১, ৫৭ ষ্ট্রিট)। বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি আয়োজিত ১২তম আন্তর্জাতিক সেমিনার ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ এর অনুষ্ঠানে অন্যতম আকর্ষন এ নাটকটি। কম্যুনিটির পরিচিত মুখ খান শওকত এর রচনা ও পরিচালনায় মঞ্চস্থ হবে এনাটক। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী-লীগের কেন্দ্রিয় নেতা, বাংলাদেশ সরকারের আইন ও বিচার বিভাগের সংসদীয় কমিটির চেয়ারম্যান এবং সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু। এতে বঙ্গবন্ধু চরীত্রে রূপদান করবেন: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারি, বেগম মুজিব চরীত্রে ডা: নার্গিস রহমান, শেখ হাসিনা চরিত্রে শাহানাজ বেগম, জিয়াউর রহমান চরিত্রে মো: ওমর ফারুক ধ্রুব, আ: মান্নান চরিত্রে তপন কুমার রায় এবং মোশতাক আহমেদ চরিত্রে প্রদীপ মালাকার অভিনয় করেন। নেপথ্যে ধারা বর্ননা করবেন: সৈয়দ ফরিদুর রেজা তন্ময়, ইফফাত জাহান তরু এবং এলিজা। নাটকটি দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন বঙ্গবন্ধু থিয়েটারের নেতৃবৃন্দ। ​আগ্রহীদেরকে (৯১৭)-৮৩৪-৮৫৬৬ নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ