নিউইয়র্কের খলিল বিরিয়ানী অ্যান্ড হালাল চায়নিজের বর্ষপূর্তি উৎসব ৬ ফেব্রুয়ারী
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালি মালিকানাধীন অন্যতম সেরা রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী অ্যান্ড হালাল চায়নিজ প্রথম বর্ষপূর্তি উৎসব আগামী ৬ ফেব্রুয়ারী বুধবার। খাবারের মান নিয়ন্ত্রণকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান নিউইয়র্কের ‘ইন্সটিউট অব কুলিনারী এডুকেশন’ থেকে সনদপ্রাপ্ত রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমানের মালিকানাধীন বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার খলিল বিরিয়ানী হাউজের যাত্রা শুরু হয় এক বছর আগে। বর্ষপূর্তি উপলক্ষে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত থাকবে বর্ণাঢ্য সব আয়োজন। থাকবে জমকালো সাংস্কৃতিক পরিবেশনা।
খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার ঢাকা ভার্সিটি থেকে গণিতে মাস্টার্স করা রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান ইউএসএনিউজঅনলাইন.কমকে জানিয়েছেন, তাদের কাস্টমারদের সম্মানেই মূলত বর্ষপূর্তি উৎসবের আয়োজন করা হয়েছে। কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
তিনি জানান, বর্ষপূর্তি উপলক্ষে খলিল বিরিয়ানী অ্যান্ড হালাল চায়নিজে আগামী ১ ফেব্রুয়ারী থেকে ১০ ফেব্রুয়ারী পর্যন্ত থাকবে ২৫% ডিসকাউন্ট।

ব্রঙ্কসের পার্কচেস্টারের প্রাণকেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় ১৪৪৫ ওলমাস্টেড এভিনিউ এবং ২০৬২ মেগ্গ্র এভিনিউতে স্থাপিত খলিল বিরিয়ানী হাউজ বেশ সাড়া জাগিয়েছে নিউইয়র্কের বাঙালী কমিউনিটিতে। প্রতিদিনই রেষ্টুরেন্টট দু’টিতে দেখা যায় বাঙালীসহ অন্যান্য কমিউনিটির ভোজন রসিকদের উপচেপড়া ভিড়। ভিন্ন স্বাদ, আধুনিক মান, রুচি ও স্বাস্থ্য সম্মত নানা খাবার পরিবেশন আর অনুকরণীয় কাস্টমার সার্ভিসের মাধ্যমে খলিল বিরিয়ানী হাউজ নতুন প্রজন্মসহ কমিউনিটির সকলের মন জয় করেছে বলে মন্তব্য করেন বেশ কয়েকজন কাস্টমার।
খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী মোঃ খলিলুর রহমান ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, কাস্টমারদের বিপুল চাহিদার প্রতি লক্ষ রেখে এবং প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা পূরণে খলিল বিরিয়ানী অ্যান্ড হালাল চায়নিজকে একটি সুপরিসর পার্টিহল সহ সম্প্রসারনের চিন্তা-ভাবনা চলছে। তিনি জানান, তার রেষ্টুরেন্টটিতে স্থানের সংকুলানের অভাবে অনেকেই বাধ্য হয়ে অন্য রেষ্টুরেন্টে চলে যান কিংবা বাসায় খাবার নিয়ে যান। একারণে অনেক শুভাকাঙ্খী-কাস্টমার তাকে পার্টি হল সহ আরো বড় পরিসরে রেষ্টুরেন্টটি সম্প্রসারনের অনুরোধ জানিয়ে আসছেন। নতুন প্রজন্মসহ ফ্যামিলি নিয়ে আসা কাস্টমারগণও আরো বড় পরিসরে নিরিবিলি পরিবেশের কথা বলছেন তাকে।
খলিল বিরিয়ানী অ্যান্ড হালাল চায়নিজের কর্ণধার খলিলুর রহমান সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান যে কোন বিষয়ে তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। ফোন: ৭১৮-৪৮৩-৮৯০৪, ৩৪৭-৬২১-২৮৮৪ এবং ৬৪৬-৭৬৩-৫০৭৩। ই-মেইল : [email protected], ওয়েব সাইট http://www.khalilbiryani.com
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!