Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের চেয়ে ৩৩ গুন বড় হবে সৌদি আরবের ‘নিওম’ শহর, হবে সম্পূর্ন সৌরচালিত

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: October 29, 2017 | 8:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সৌদি ক্রাউন প্রিন্স মোহম্মদ বিন সালমান ‘নিওম’ নামে এক শহর তৈরীর ঘোষণা দিয়েছেন গত সপ্তাহে। প্রিন্স মোহম্মদ বিন সালমান ওই শহরটিকে আখ্যায়িত করেছেন ভবিষ্যৎ পৃথিবীর স্বপ্নদ্রষ্টাদের শহর হিসেবে। প্রায় ৫০০ বিলিয়ন ডলার খরচ করে গড়ে তোলা ওই সিটির বিশেষ বৈশিষ্ট হলো- এটি হবে সম্পূর্ন সৌরচালিত। এছাড়া রাশিয়া টুডের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নিওম শহরটি আয়তনের দিক থেকে নিউইয়র্ক সিটির চেয়ে অন্তত ৩৩ গুণ বড় হবে। শহরটি গড়ে তোলা হবে জর্ডান এবং মিশরের সীমান্ত সংলগ্ন এলাকায়।

জানা গেছে, প্রাথমিক অবস্থায় নিওম শহরের মোট আয়তন দাঁড়াবে ২৬ হাজার ৫০০ বর্গ কিলোমিটার। আর নিউইয়র্ক সিটির আয়তন প্রায় ৮০০ বর্গ কিলোমিটার।

শহরটি কেমন হবে এর ধারণা দিতে একটি প্রমোশনাল ভিডিও প্রকাশ করেছে সৌদি আরব। ভিডিওতে দেখা গেছে, অত্যাধুনিক প্রযুক্তির ওই শহরটি হবে সামজিক বিধি নিষেধ থেকে পুরোপুরি মুক্ত। এখানে থাকবে উন্মুক্ত পর্যটন এলাকা। নারীরা শহরে হিজাব ছাড়াই চলা ফেরা করতে পারবে। শুধু তাই নয়, পুরুষের পাশাপাশি কর্মক্ষেত্রে সমানতালে অংশ নেবে তারা। সৌদি আরবের মতো অতি রক্ষণশীল দেশে এমন শহর গড়ার পরিকল্পনা বিস্ময় জাগিয়েছে সারা পৃথিবীর। সৌদি আরবের ভবিষ্যত বাদশাহ মোহম্মদ বিন সালমান এও জানিয়েছেন, গোটা পৃথিবীর প্রযুক্তি গবেষণার রাজধানী ও সীমাহীন সম্ভাবনার এক শহর হবে নিওম। ধর্মীয় রক্ষণশীলতা থেকে বের হয়ে সৌদি আরব উদার ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে যাচ্ছে। এ প্রসঙ্গে মোহম্মদ বিন সালমান বলেছেন, আমরা এমন রক্ষণশীল ছিলাম না অতীতে। যেখানে ছিলাম, সেখানেই ফিরতে চাই আমরা।’

বিশ্লেষকরা মনে করছেন, গত মাসে নারীদের গাড়ি চালনার অনুমতি দিয়ে দেশটি উদার মানসিকতার শুভ সূচনা করেছে । রাশিয়া টুডে, মিরর

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV