Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জশনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল : ধর্মান্ধ গোষ্ঠী ঈদে মিলাদুন্নবীর বিপক্ষে প্রোপাগান্ডা করে যাচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: December 4, 2018 | 2:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : পবিত্র কোরআনে বর্ণিত মহান প্রিয়নবীর মহা পবিত্র শুভাগমন সকল ঈদের সেরা ঈদ ঈদে আজম ঈদ আকবার ১২ই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে গত ২৪শে নভেম্বর বুধবার দিবাগত রাতে নিউইয়র্ক সিটির ম্যানহাটানস্থ কারী ইনএ হারি রেস্টুরেন্ট হলে আহলে সুন্নাত ওয়াল জামাত ম্যানহাটান নিউইয়র্ক শাখার উদ্যোগে “জশনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল” অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াত ও না’ত শরিফ পাঠের মাধ্যমে মাহফিল শুরু হয়। মাহফিলে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও কুইন্স নিউইয়র্ক শাখার উপদেষ্টা সৈয়দ হেলাল মাহমুদ, বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল¬ামা সৈয়দ এহসানুল হক কাদেরী, আল¬ামা মকসুদ আহমদ রেজভী, আহলে সুন্নাত ওয়াল জামাত কুইন্স নিউইয়র্ক শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহীম মাহমুদ ও আলোচনা আহলে সুন্নাত ওয়াল জামাত কুইন্স নিউইয়র্ক শাখার মহাসচিব হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী প্রমুখ।


মাহফিলে সার্বিক সহযোগিতা করেন মুহাম্মদ মুরাদ মুজ্জাদ্দেদী, বাবুল মিয়া, কাজী সায়েদুর রহমান, মুহাম্মদ ইউসুফ, চৌধুরী নবী, সেলিম পাঠান, মুহাম্মদ আলী বাবু, মুহাম্মদ আতিক, আবুল কাশেম, আকবর আলী, মুহাম্মদ সেন্টু, মনিরুজ্জামান মুমিন, সিরাজুল ইসলাম সরকার, দেওয়ান আশরাফুল আলম, মুহাম্মদ নাজের উদ্দীন, মুস্তাকিম বিল্লাহ দুলাল, মাসুদ সিরাজী, মুহাম্মদ আওরান, মুহাম্মদ শফী, মুহাম্মদ শাহীন, মুহাম্মদ রফিক, মুহাম্মদ হাসান, সাইফুদ্দীন খান স্বপন, মুহাম্মদ আলী, মুহাম্মদ দিদার, মুহাম্মদ ফয়েজ, সরদার আবদুর রব, মোজাম্মেল হক, হাবিব হাসনাত, তৌফিক পাঠান, মুহাম্মদ তৌহিদ, মুহাম্মদ আব্দুল মান্নান, মুহাম্মদ ফখরুল, ছোট্টু মিয়া, শেখ রফিকুল ইসলাম, ইবরার আহমেদ ও ইসরার আহমেদ।
বক্তাগণ কোরআন ও হাদিসের আলোকে মহান প্রিয়নবীর মহাপবিত্র শুভাগমনের গুরুত্ব ও তাৎপর্য বিস্তারিত ব্যাখ্যা করেন। তারা বলেন মহান প্রিয়নবীর শুভাগমন আমাদের জন্য ঈমান, দ্বীন, আমল, কোরআন ও হাদিস পাওয়ার শুভসূচনা। বক্তাগণ আরও বলেন যে আল¬াহ তা’য়ালা সকল নবীদের নিয়ে “মিসাকের সম্মেলনে” মহান প্রিয়নবীর এ পৃথিবীতে শুভাগমনের ঘোষণা দেন এবং অন্যান্য সকল নবীদের জন্য মহান প্রিয়নবীর শুভাগমনের গুরুত্ব ও নবীদের কর্তব্য বর্ণনা করেন (সুরা আল ইমরান)। কোরআন শরিফের অসংখ্য আয়াতে অন্যান্য নবীদের মহান প্রিয়নবীর শুভাগমনের ঘোষণা উদ্ধৃত রয়েছে তন্মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম উদ্ধৃতি উলে¬খযোগ্য।
বক্তাগণ আরও বলেন যে সারা দুনিয়ায় চৌদ্দশত বছর ধরে স্বতঃস্ফূর্তভাবে মহান প্রিয়নবীর শুভাগমনের ঈদ ঈদে মিলাদুন্নবী (সাঃ) পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে উদযাপন হয়ে আসছে। বাংলাদেশসহ অগণিত দেশে ঈদে মিলাদুন্নবীর রাষ্ট্রীয় ছুটিও রয়েছে। শুধুমাত্র ১৯৩২ সালে সৌদি রাজতন্ত্র ক্ষমতায় এসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন আরবে ও তাদের প্রভাবে গুটি কয়েক উপসাগরীয় রাজতান্ত্রিক দেশে নিষিদ্ধ রয়েছে, যা ধর্মান্ধ ও মূর্খ কতিপয় গোষ্ঠী ও ব্যক্তিবর্গ হিংসাবশত ধর্মীয় দলিল হিসেবে ঈদে মিলাদুন্নবীর বিপক্ষে প্রোপাগান্ডা করে যাচ্ছে। এহেন পরিস্থিতিতে বক্তাগণ সকল ঈমানদারদের নবী প্রেমের প্রকৃত ধর্ম প্রচারে এগিয়ে আসার আহ্বান জানান। সালাতু সালাম, ক্বিয়াম, মোনাজাত ও কয়েকজন সদস্য ও শুভাকাঙ্ক্ষীর মাতৃ-বিয়োগে ঈসালে সওয়াবের দুয়া ও ফাতিহা পাঠান্তে বিশেষ তবারুক বিতরণের মাধ্যমে “জশনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল” সমাপ্ত হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV