নিউইয়র্কের জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই এর নির্বাচন ২০ ডিসেম্বর
ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশী ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই (জেবিবিএ) এর নির্বাচন আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় ৮ নভেম্বর রোববার জ্যাকসন হাইটসে হাটবাজার পার্টি সেন্টারে সংগঠনটির নির্বাচন কমিশন এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে নির্বাচন তফসিল ঘোষনা করে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নির্বাচন কমিশনের কর্মকর্তা সাঈদ রহমান মান্নান, এম এম রহমান, মাহবুব চৌধুরী ও কাজী মন্টু। এসময় তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচনে ইচ্ছুক প্রার্থীরা ১৩-১৪ নভেম্বর সকাল ৮টা থেকে রাত ১১ পর্যন্ত কমিশনের অস্থায়ী অফিস মেঘনা শপিং সেন্টার থেকে ৪০ ডলার ফি দিয়ে মনোনয়ন প্যাকেট সংগ্রহ করা যাবে। ২০-২১ নভেম্বর তা জমা দেয়া যাবে। সঙ্গে দিতে হবে এক কপি পাসপোর্ট সাইজ ছবি। মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ ২৪ নভেম্বর রাত ৯টা থেকে ১১টা। চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৭ নভেম্বর। তফসিল অনুযায়ী আগামী ২০ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জানান হয়, মনোনয়নপত্র ক্রয় ফি সভাপতি ২ হাজার ডলার, সহ সভপাতি ৮০০ ডলার, সাধারণ সম্পাদক ১২০০ ডলার, যুগ্ম সাধারন সম্পাদক ৫০০ ডলার, কোষাধ্যক্ষ ৫০০ ডলার, সাংগঠনিক সম্পাদক ৫০০ ডলার, দপ্তর সম্পাদক ৫০০ ডলার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ৫০০ ডলার, সংস্কৃতি ও সমাজ কল্যাণ সম্পাদক ৫০০ ডলার এবং কার্যনির্বাহী সদস্য পদে ৩০০ ডলার।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ পিয়ার, মো: মোহসিন মিয়া ও জাকারিয়া মাসুদ জিকো, সাবেক সাধারণ সম্পাদক আবুল ফজল মোহাম্মদ দিদারুল ইসলাম ও তারেক হাসান খান, সাবেক কোষাধ্যক্ষ কাজী শামসুদ্দোহা, সাবেক ভাইস প্রেসিডেন্ট হারুন ভূইয়া ও মোহসীন ননী, গিয়াস আহমেদ, ব্যবসায়ী শাহনেওয়াজ, মাওলানা মাহমুদ, আনোয়ার হোসেন প্রমুখ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!