Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যামাইকায় এক মঞ্চে গাইবেন দুই কিংবদন্তি সংগীতশিল্পী রুনা-সাবিনা

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: April 28, 2016 | 6:19 PM

নিউইয়র্ক : বাংলাদেশের দুই কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তাদের সুনাম রয়েছে। চলচ্চিত্রের গান গাওয়ার পাশাপাশি দু’জনেই এখনও দেশ-বিদেশের স্টেজ  শো’তে শ্রোতা-দর্শক মাতিয়ে যাচ্ছেন। তবে এ দু’জনকে একসঙ্গে সচরাচর পাওয়া যায় না। কারণ, দু’জনই ব্যস্ত থাকেন নিজেদের মতো করে। দেশের বাইরে মঞ্চে কেবল একবারই একসঙ্গে পারফর্ম করেছেন তারা। সেটা কাতারে আয়োজিত চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে। তবে এবার দীর্ঘ সময় পর আবারও দেশের বাইরে এক মঞ্চে গান গাইতে দেখা যাবে এই দুই কিংবদন্তিকে। এ দুই শিল্পীকে নিয়ে নিউইয়র্কের জ্যামাইকার ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে একটি বিশেষ কনসার্ট। ‘রুনা লায়লা-সাবিনা ইয়াসমিন লাইভ ইন কনসার্ট উইথ সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামে এ আয়োজন হবে ১৫ই মে। এখানে নিজেদের জনপ্রিয় গানগুলো গাইবেন তারা। পাশাপাশি অনুরোধের গানও গেয়ে শোনাবেন। এর আগে এ ধরনের কনসার্টে এ দুই কিংবদন্তি শিল্পী কখনও এক মঞ্চে পারফর্ম করেননি। তাই বিষয়টি এরই মধ্যে নিউইয়র্ক প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল তৈরি করেছে। এ কনসার্টটি আয়োজন করছে শোটাইম মিউজিক। কনসার্টের দু’দিন আগেই একদল যন্ত্রশিল্পীসহ নিউইয়র্কে পৌঁছার কথা রয়েছে রুনা ও সাবিনার। ১৫ই মে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এই অনুষ্ঠান শুরু হবে। এক মঞ্চে গাওয়ার পাশাপাশি একসঙ্গেও তাদের গানে কণ্ঠ মেলানোর কথা রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV