Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে মুক্তিযোদ্ধা রশিদ আহমেদের নামাজে জানাযা

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: June 8, 2015 | 9:43 AM

নিউইয়র্কঃ বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও নিউইয়র্ক কমিউনিটির পরিচিত মুখ রশিদ আহমেদের নামাজে জানাযা অনুষ্ঠিত হয় গত ৭ জুলাই রবিবার বাদ মাগরিব বাংলাদেশি অধ্যুষিত কুইন্সের জ্যামাইকা মুসলিম সেন্টারে। নামাজে জানাজায় কম্যুনিটির সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব আলহাজ মওলানা মির্জা আবু জাফর বেগ জানাযায় ইমামতি করেন। জানাজায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ঠিকানার সম্পাদক মন্ডলীর সভাপতি ও সাবেক এমপি এম এম শাহীন, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ, বাংলাদেশ সোসাইটির সভাপতি, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান ও মুক্তিযোদ্ধারা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। শোকার্ত মানুষ নামাযে জানাযায় অংশ গ্রহন করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

সোমবার ৮ জুলাই সকাল ১১টায় রশিদ আহমেদকে নিউইয়র্কের লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়ালে মুসলিম কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য রশিদ আহমেদ গত ৭ জুন নিউইয়র্ক কর্নেল হাসপাতালে সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…..রিজিউন)। রশিদ আহমেদ চার বৎসর যাবত পেনক্রীয়াটেক নেকরোসেকটমিতে ভুগছিলেন। শারিরিক অবস্হার অবনতি হতে থাকলে তাকে গত ১৭ ফেব্রুয়ারি এলমহার্স্ট হাসপাতালে ভর্তি করা হয়। এক মাসের বেশী সময় এলমহার্স্ট হাসপাতালে থাকার পর উন্নত চিকিৎসার জন্য মার্চের ২৩ তারিখে কর্নেল হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, মেয়ের জামাতা, নাতি/নাতনীসহ দেশে বিদেশে বহু আত্নীয় স্বজন/বন্ধুবান্ধব ও অসখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV