নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে নামাজের সময় দুর্বৃত্তের আক্রমন : দুই মুসল্লি আহত
নিউইয়র্ক : বাংলাদেশী-আমেরিকান পরিচালিত নিউইয়র্কের শীর্ষ স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টারে জোহরের নামাজ আদায়ের সময় এক দুর্বৃত্তের আক্রমনে দুই মুসল্লি আহত হয়েছেন। আক্রমনের পর ঐ দুর্বৃত্ত পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করেছে। ঘটনার তদন্ত চলছে এবং মুসল্লিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
জ্যামাইকা মুসিলিম সেন্টর (জেএমসি)-এর অফিস ম্যানেজার আব্দুল ওয়াহিদ খান ইউএনএ প্রতিনিধিকে জানান, ১৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে জোহরের নামাজ আদায়ের সময় মুসল্লিরা যখন তৃতীয় রাকাতের নামাজে অবস্থান করছিলেন তখন কৃষ্ণাঙ্গ এক দুর্বৃত্ত সেন্টারের ভিতরে প্রবেশ করে উল্টা-পাল্টা কথা বলতে থাকে এবং মুসল্লিদের কাউকেই সেল ফোন ব্যবহার করতে নিষেধ করে। এসময় জেএমসি’র পেশ ইমাম মির্জা আবু জাফর বেগ নামাজে ইমামতি এবং শতাধিক মুসল্লি নামাজ আদায় করছিলেন। দুর্বত্তের কথায় নামাজিরা কর্ণপাত না করে ইমামের নেতৃত্বে নামাজ আদায় করতে থাকলে দৃর্বৃত্ত নামাজিদের মাঝে চলে যায় এবং তাদের উদ্দেশ্যে ‘টেরোরিস্ট’ জাতীয় শব্দ সহ উল্টা-পাল্টা কথা বলতে থাকে। এতে নামাজ আদায়ে ব্যাঘাত ঘটছে দেখে এক পর্যায়ে একজন ইয়েমেনী মুসল্লি দু’হাত তুলে তাকে নিবৃত করার আহ্বান জানালে দৃর্বৃত্ত অতর্কিতে ইয়েমেনী মুসল্লিকে হাত দিয়ে আঘাত করে। পরবর্তীতে ঐ দুর্বৃত্ত বাংলাদেশী-আমেরিকান মুসল্লি ইঞ্জিনিয়ার কামাল ভূঁইয়ার উপর আক্রমন চালায় এবং আঘাতে কামাল ভূঁইয়ার কান ফেটে যায়। তিনি রক্তান্ত হন।
উদ্ভুত পরিস্থিতিতে মুসল্লিরা নামাজ শেষ না করেই দুর্বৃত্তকে আটক করার চেষ্টা করে। কিন্তু সকল বাধা অতিক্রম করে সে জেএমসি সংলগ্ন ১৬৮ স্ট্রীট ধরে জ্যামাইকা হাই স্কুলের দিকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালালে মুসল্লিদের কেউ কেউ তার পিছু নেয়। ইতিমধ্যে পুলিশ কল করলে সিটি পুলিশ আর ফায়ার সার্ভিসের লোকজন জেএমসি সহ এলাকাটি ঘিরে ফেলে এবং পুলিশ দুর্বৃত্তকে ধরার জন্য তল্লাশী চালায়। এরপর উলঙ্গ অবস্থায় জ্যামাইকা স্কুল মাঠ থেকে পুলিশ দুর্বৃত্তকে আটক করতে সক্ষম হয়। ঘটনার ব্যপারে তদন্ত চলছে। দুর্বৃত্তের হামলায় আহত জেএমসি’র দুই মুসল্লিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া