নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে জমজমাট রয়েল বেঙ্গল পথমেলায় প্রবাসীদের উপচে পড়া ভীড় : প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্ম সহ মূলধারার কাছে বাঙালী সংস্কৃতি ও দেশীয় পণ্য কে তুলে ধরার প্রয়াস
ইউএসএনিউজ অনলাইন.কম, নিউইয়র্ক : আমেরিকায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্ম সহ মূলধারার কাছে বাঙালী সংস্কৃতি ও দেশীয় পণ্যকে তুলে ধরার প্রয়াসে নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত নর্থ ব্রঙ্কসে অনুষ্ঠিত হয়েছে জমজমাট রয়েল বেঙ্গল পথমেলা ও বর্ণিল সাংস্কৃতিক উৎসব। বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের উদ্যোগে এবং বাংলাদেশী আমেরিকান কমিউনিটির কাউন্সিলের সহায়তায় আয়োজিত এ মেলায় নেমেছিল মানুষের ঢল। রোববার ছুটির দিন হওয়ায় মানুষের পদভারে মুখরিত ছিল পুরো পথমেলা। মেলা উপলক্ষে স্থাপিত বিশাল মঞ্চে বাংলাদেশী শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনা মাতিয়ে রাখে আগত দর্শক-শ্রোতাদের।
নর্থ ব্রঙ্কসের ২০৪ ষ্ট্রিটে দিনব্যাপী এ মেলায় বাংলাদেশী মালিকানার বিভিন্ন পোশাক-প্রশাধনসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। পথ মেলায় নাচ ও গানে স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় শুধু বাংলাদেশীরাই নয়, ভীনদেশীদেরও উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী প্রবাসীরা পরিবার-পরিজন নিয়ে ছুটে আসেন এই পথমেলা উপভোগ করতে। পুরো মেলা প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি মেলায় ছিলো মুখরোচক খাবার আর পোষাক-পরিচ্ছদের হরেক রকমের স্টল। পুরো রাস্তা জুড়ে বাংলাদেশী বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন বাংলাদেশী মালিকানার ব্যবসায়ীরা। পণ্য ও প্রসাধন স্টলে ভিড় ছিল সবার। সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের উপস্থাপনা মেলায় ছিলো আকর্ষণীয় র্যাফেল ড্রও।
এদিন দুপুরে বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট এডভোকেট মো. এন মজুমদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এডাম পাওয়েল, এটর্নী এলন ক্যাস, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম, ফয়সল আবদিন সেলিম, বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সভাপতি আব্দুস সহিদ, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, ওয়েল কেয়ার এর সিনিয়র ম্যানেজার সালেহ আহমেদ, মেলার প্রধান সমন্বয়কারী নজরুল হক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে একটি প্যারেড মেলা প্রদক্ষিণ করে। প্যারেডের গ্র্যান্ড মার্শাল ছিলেন এটর্নী এলন ক্যাস। অতিথিরা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী প্যারেডে অংশ নেন। এদের অন্যতম হচ্ছেন এ ইসলাম মামুন, আব্দুল বাছির খান, বোরহান উদ্দিন, আব্দুর রহিম, শেখ দেলদার হোসেন প্রমুখ। অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর ছিল লী রয় ফার্মেসী, সিলভার স্পন্সর ছিল ওয়েল কেয়ার।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!