নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে বাংলা টাউন সুপার মার্কেটের ৩য় শাখার যাত্রা শুরু
https://www.facebook.com/mohammed.hossain.102361/videos/1736035003120098/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের ৩৫৬৬ জেরম এভিনিউ এলাকায় বাংলা টাউন সুপার মার্কেট অ্যান্ড হালাল মিট’র ৩য় শাখার যাত্রা যাত্রা শুরু হয়েছে। গ্রোসারী পণ্য ও ডিসকাউন্ট সামগ্রীর সমন্বয় ঘটিয়ে স্টোরটি প্রতিষ্ঠা করা হয়েছে। স্টোরটিতে একই ছাদের নিচে রয়েছে নিত্য প্রয়োজনীয় সব পণ্য সামগ্রী। গত ৯ মার্চ শুক্রবার বাদ জুমা নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ঐতিহ্যবাহী বাংলা টাউন সুপার মার্কেট ও বাংলা গার্ডেন রেষ্টুরেন্ট গ্রুপের কর্ণধার কাওসারুজ্জামান কয়েসের মালিকানাধীন এ স্টোরটির উদ্বোধন হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। প্রতিষ্ঠানটির শুভ কামনায় আয়োজন করা হয় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের। নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের খতীব মাওলানা মুহাম্মদ মাশহুদ ইকবাল, পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম, শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের খতিব প্রফেসার ড. এটিএম ফখরুদ্দিন ও বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন।


অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ড মেম্বার আবদুল হাসিম হাসনু, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা, পার্কচেস্টার জামে মসজিদের সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট জুনেদ চৌধুরী, হাসান আলী, মনজুর চৌধুরী জগলুল, মাহবুব আলম, আফতাব আলী, আবদুর রব দলা মিয়া, মাস্টার খলিলুর রহমান, আবদুস সামাদ জাকের, হাফিজ আব্দুল কাদের, শাহ বদরুজ্জামান রুহেল, আব্দুর রহিম, কাওসার আহমেদ, তামিম চৌধুরী প্রমুখ। কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্টোরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


জানা যায়, বাংলা টাউন সুপার মার্কেট অ্যান্ড হালাল মিট’র কর্ণধার কাওসারুজ্জামান কয়েসের মালিকানাধীন নতুন এ স্টোরটি ছাড়াও তার রয়েছে বাংলা গার্ডেন রেষ্টুরেন্ট, বি অ্যান্ড এম ডিসকাউন্টসহ বাংলা টাউন নামে আরো দু’টি গ্রোসারী ও সুপার মার্কেট। ব্যবসায় সাফল্যের ধারাবাহিকতায় তার গ্রুপ বিজনেসে সর্বশেষ সংযোজন বাংলা টাউন সুপার মার্কেট অ্যান্ড হালাল মিট।
নিউইয়র্কে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন সিলেটের ফেঞ্চুগঞ্জের বাসিন্দা কাওসারুজ্জামান কয়েস। ১৯৮৭ সালে তিনি যুক্তরাষ্ট্র অভিবাসী হন। তিনি জানান, ১৯৯০ সালের মার্চে ম্যানহাটানে সেইভ ওয়ে ডেলী প্রতিষ্ঠার মাধ্যমে প্রবাসে তার ব্যবসায় হাতেখড়ি। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেন এ প্রবাসী বাংলাদেশী। এর পর ব্রঙ্কসে প্রতিষ্ঠা করেন ফ্রেন্ডস গ্রোসারী অ্যান্ড ফিস মার্কেট। পরবর্তীতে স্টারলিং ফিস মার্কেট প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশীদের মধ্যে প্রথম লাইভ ফিস ব্যবসা তার হাত দিয়েই শুরু বলে জানালেন ব্যবসায়ী কয়েস।
তিনি জানান, ভিন্ন ধারায় ব্যবসা সম্প্রসারণের লক্ষে এসকল ব্যবসা থেকে মূলধন গুটিয়ে পরবর্তিতে ব্রঙ্কসে বাংলা টাউন নামে তিনটি গ্রোসারী ও সুপার মার্কেট, বাংলা গার্ডেন রেষ্টুরেন্ট এবং বি অ্যান্ড এম ডিসকাউন্ট স্টোর প্রতিষ্ঠা করেন।


অবশ্য ব্যবসা সফল না হওয়ায় বাংলা টাউন সুপার মার্কেট অ্যান্ড হালাল মিট’র ব্রঙ্কসের জেরিগা শাখাটি বন্ধ করে দিতে হয়েছে তাকে। বর্তমানে এ চারটি প্রতিষ্ঠান সফলতার সাথে পরিচালনার পাশাপাশি সর্বশেষ গড়ে তোলেন বাংলা টাউন সুপার মার্কেট অ্যান্ড হালাল মিট’র ৩য় শাখা।
কাওসারুজ্জামান কয়েস বলেন, প্রবাসী বাংলাদেশীদের উন্নতমানের সেবা প্রদানের লক্ষে এসকল প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই নয়, ব্যবসা যে মহা নবী (স.) এর সুন্নত সে বিষয়টি লালন করেই সেবার মানসিকতা নিয়েই সেকাজ করে যাচ্ছি। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কমিউনিটিকে বিশুদ্ধ হালাল ব্যবসার মাধ্যমে সুলভ মূল্যে সকল পণ্য সামগ্রী তুলে দেয়াই তার লক্ষ বলে জানান কয়েস।

তিনি জানান, বাংলা টাউন সুপার মার্কেট অ্যান্ড হালাল মিট’র ৩য় শাখার গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সকল পণ্যে ২০% ছাড় চলছে। তার স্টোরে রয়েছে বাংলাদেশী, ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজসহ সকল কমিউনিটির নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী।
নর্থ ব্রঙ্কস এলাকায় বাংলা টাউন সুপার মার্কেট অ্যান্ড হালাল মিট ও ডিসকাউন্ট স্টোর স্থাপনের খবরটি জানাজানি হওয়ার পর বাঙালীসহ অন্যান্য কমিউনিটির লোকজন উদ্বোধনের দিন থেকেই ভীড় জমান তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য। এ এলাকায় এধরণের স্টোর প্রতিষ্ঠার খবরে ভীষন খুশি তারা। হাতের নাগালে একই ছাদের নিচে সুলভ মূল্যে পাবেন নিত্য প্রয়োজনীয় সব পণ্য সামগ্রী।
https://www.facebook.com/mohammed.hossain.102361/videos/1736043193119279/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!