Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি’র নয়া কমিটির শপথ গ্রহণ : নতুন প্রজন্ম ও মূলধারায় বাংলাদেশকে তুলে ধরার সংকল্প

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: April 11, 2017 | 8:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নতুন প্রজন্ম ও মূলধারায় বাংলাদেশকে তুলে ধরার সংকল্পের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে উত্তর আমেরিকায় বাঙালীদের অন্যতম সামাজিক ও মূলধারার সহযোগী  সংগঠন বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি-ব্যান্ডস এর নতুন কমিটির শপথ গ্রহণ। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় মামুন’স টিউটোরিয়ালে গত ১০ এপ্রিল সোমবার সন্ধ্যায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রথম পর্বে সভাপতিত্ব করেন ব্যান্ডস-এর বিদায়ী প্রেসিডেন্ট মূলধারার রাজনীতিক আবদুস শহীদ এবং পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক সোলায়মান আলী।
অনুষ্ঠানে ব্যান্ডস এর ২০১৭-২০২১ সালের নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বিদায়ী প্রেসিডেন্ট আবদুস শহীদ। নবনির্বাচিত ট্রাস্টি বোর্ডকে শপথ পাঠ করান বিশিষ্ট মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী।
শপথ গ্রহণ শেষে দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট সোলায়মান আলী এবং পরিচালনা করেন নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হুসেন।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যান্ডস-এর নবনির্বাচিত ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবদুস শহীদ, ট্রাস্টি বোর্ড সদস্য ও যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ শাহনাজ, ট্রাস্টি বোর্ড সদস্য এডভোকেট নাসির উদ্দিন ও এডভোকেট হেদায়েতুল ইসলাম, বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, টিভি উপস্থাপক ও ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সংগঠনের সহ সভাপতি ও মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন, সহ সভাপতি শরীফ কামরুল আলম হিরা, রফিকুল ইসলাম, কফিল আহমদ চৌধুরী ও তপন সেন, প্রচার সম্পাদক গোলাম জিলানী, কমিউনিটি এক্টিভিস্ট মনিকা, জকি উদ্দিন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বিশিষ্ট রাজনীতিক যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, টাইম টিভির সিনিয়ার রিপোর্টার শিবলী চৌধুরী কায়েস, কমিউনিটি এক্টিভিস্ট শিশু আহমেদ, জামাল হোসেনসহ কমিউনিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট সোলায়মান আলীসহ নয়া কমিটির কর্মকর্তারা তাদের নির্বাচিত করার জন্য সংগঠনের সদস্যেদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। কর্মকর্তারা দেশে ও প্রবাসে মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, নতুন প্রজন্ম ও মূলধারায় বাংলাদেশকে তুলে ধরার প্রয়াসে আমাদের যাত্রা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বক্তারা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে ব্যান্ডসকে এগিয়ে নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তারা বলেন, প্রবাসীদের অধিকার সমুন্নত রাখতে সকলকে স্বতঃস্ফূর্তভাবে মূলধারার রাজনীতিতে যুক্ত হতে হবে। বক্তারা ইমিগ্রেশন, ধর্ম, বর্ণ মাইনরিটিদের অধিকার, চিকিৎসা ও শিক্ষার পরিকল্পনা নিয়ে কাজ করার জন্য নবনির্বাচিত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, সম্প্রতি ব্যান্ডস-এর সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভায় সোলায়মান আলীকে সভাপতি এবং শামিম মিয়াকে সাধারণ সস্পাদক করে ২০১৭-২০২১ সালের জন্য ২১ সদস্য বিশিষ্ট নয়া কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV