Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের বাংলা ট্যুর ইউরোপ যাচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: November 10, 2017 | 12:12 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশী মালিকানার একমাত্র গাইডেড ট্যুর প্রতিষ্ঠান বাংলা ট্যুর একদল ভ্রমণার্থী নিয়ে তৃতীয় বারের মত ইউরোপ ভ্রমণে যাচ্ছে।বাংলা ট্যুরের সিইও হাবিব রহমান জানান, ভ্রমণার্থী গ্রুপটি আগামী ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬.১৫ মিনিটে নিউজার্সীর লিবার্টি এয়ারপোর্ট থেকে পর্তুগালের রাজধানী লিসবনের উদ্দেশ্যে রওয়ানা দেবে। লিসবনে অবস্থান কালে গ্রুপটি সিনট্রা ন্যাশনাল পার্ক, রোকা কেপ, কোস্টাল ফিশিং টাউন, নাজারা সহ টাগুন নদীতে ক্রুজে করে সূর্যাস্তের দৃশ্য অবলোকন করবে।
এরপর গ্রুপটি যাবে আলোর নগরী খ্যাত ফ্রান্সের প্যারিসে। সেখানে আইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম, ভার্সাইল প্যালেস, ডিজনী ল্যান্ডসহ দ্বিতীয় মহাযুদ্ধের রণক্ষেত্র নর্মান্ডি ডি ডে ক্যাটলফিল্ড পরিদর্শন করবে।
গ্রুপটির তৃতীয় স্টপেজ হবে ডেনমার্কের রাজধানী কোপেন হ্যাগেন। সেখানে তারা কোপেনহ্যাগেন ক্যানেল ট্যুর, রোসেনবার্গ ক্যামেল সহ দিনব্যাপী সাইট সিয়িং ট্যুরে অংশ নেবে।
দ্বিতীয় দিন গ্রুপটি যাবে সীমান্ত পেরিয়ে সুইডেনের নয়নাভিরাম শহর মালমোতে। ৮শত বছর পুরানো এই শহরটি ঘুরে সন্ধ্যায় গ্রুপটি ফিরে আসবে কোপেনহ্যাগেনে।
গ্রুপটির সর্বশেষ গন্তব্যস্থল লন্ডন। সেখানে তারা অক্সফোর্ড ইউনিভার্সিটি, টাওয়ার অব লন্ডন, স্টোন হ্যাঞ্জ পরিদর্শন সহ টেমস নদীতে নৌ বিহার এবং ডিনারে অংশ নেবে।
২৪ নভেম্বর ভ্রমণ দলটি নিউইয়র্কে ফিরে আসবে। গ্রুপটির দ্বায়িত্বে থাকবেন বাংলা ট্যুরের সিইও হাবিব রহমান।
উল্লেখ্য আমেরিকার বিভিন্ন ট্যুরিস্ট স্পট ছাড়াও বাংলা ট্যুর, বাহামা, মেক্সিকো এবং সমগ্র ইউরোপের নিয়মিত ট্যুর অপারেট করছে। যোগাযোগ: ৩৪৭-২৮০-৭২৬৯। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV