নিউইয়র্কের বাফেলো’তে বাংলা ভাষার প্রথম সংবাদপত্র ‘বাফেলো বাংলা’ প্রকাশিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক শহর পেরিয়ে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো থেকে প্রকাশিত হলো ‘বাফেলো বাংলা’। বাফেলোতে ক্রমবর্ধমান বাংলাদেশী কমিউনিটির সেবার প্রত্যয়ে প্রকাশিত ‘বাফেলো বাংলা’ ঐ শহরের বাংলা ভাষার প্রথম সংবাদপত্র। বাফেলো বাংলা’র সম্পাদক হচ্ছেন বিশিষ্ট সাংবাদিক, নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা পত্রিকা’র নির্বাহী সম্পাদক নিয়াজ মাখদুম। পত্রিকাটি’র প্রকাশক ডা. ফাহিম তাজওয়ার। খবর ইউএনএ’র।
‘বাফেলো বাংলা’র সম্পাদক নিয়াজ মাখদুম জানান, ৪০ পৃষ্ঠার পত্রিকাটি আপাতত: প্রতি ইংরেজী মাসের প্রথম শুক্রবার বাংলা এবং ইংরেজী দুই ভাষাতেই পত্রিকাটি প্রকাশিত হবে এবং এটি পাঠকদের জন্য ফ্রি থাকবে। মূলত: বাফেলোতে বসবাসরত বাংলাদেশীদের মুখপত্র হিসেবে ‘বাফেলো বাংলা’ কমিউনিটির সেবা দিয়ে যাবে। ইতিমধ্যেই বাফেলো বাংলা’র প্রথম কপি প্রকাশিত হয়েছে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ