নিউইয়র্কের বিশিষ্টজন ও ব্যবসায়ীদের সঙ্গে ১০ পত্রিকা মালিকের বৈঠক এপ্রিলে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলোর বিকাশে কমিউনিটি ও ব্যবসায়ী সমাজের ভুমিকা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটির বিশিষ্টজন ও ব্যবসায়ীদের নিয়ে একটি মতবিনিময় সভা এপ্রিল মাসে আয়োজন করার সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে নিউইয়র্কের শীর্ষ ১০ পত্রিকার সম্পাদকের ৪র্থ নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পেশাগত মান উন্নয়ন,পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিকল্পে ১২ মার্চ সোমবার সন্ধ্যায় এই সভাটি আয়োজিত হয় জ্যামাইকাস্থ স্টার কাবাব পার্টি হলে।
নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সাপ্তাহিক সমুহের ৫ বছর কিংবা তার চেয়ে বেশী সময় ধরে প্রকাশিত সাপ্তাহিকের প্রতিনিধিত্বকারী মালিক/সম্পাদকদের বৈঠকে অংশ নিয়েছেন সাপ্তাহিক ঠিকানার সম্পাদকমন্ডলীর সভাপতি এম এম শাহীন,সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান,সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা: ওয়াজেদ এ খান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক আজকাল এর প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ। সাপ্তাহিক দেশবাংলা সম্পাদক ডা: চৌধুরী সারোয়ারুল হাসান ব্যক্তিগতভাবে সভায় উপস্থিত থাকতে না পারলেও সকলের সিদ্ধান্তের সঙ্গে ঐক্যমত পোষণ করেন। সম্পাদকদের এই সভাটি সঞ্চালনা করেছেন সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক আবু তাহের।
সম্পাদকবৃন্দ সভায় বলেন, আমেরিকা বিশেষ করে নিউইয়র্কের বাংলাদেশী অভিবাসী কমিউনিটির ক্রমবিকাশ, ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক উন্নয়ন,প্রসার এবং বর্তমান অবস্থান সৃষ্টির নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে বাংলা সংবাদপত্রগুলো। কমিউনিটিকে নানা বিষয়ে সচেতন করা, নতুন প্রজন্মের সন্তানদের শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য গাথা তুলে ধরা,বিভিন্ন সামাজিক,রাজনৈতিক,সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের অগ্রযাত্রা বৃদ্ধিতে বাংলা সাপ্তাহিকগুলোর সহায়তায় কথাও সম্পাদকবৃন্দের আলোচনায় উঠে আসে। প্রিন্টিং মিডিয়ার ব্যাপকতা বৃদ্ধি ও এগিয়ে চলা অব্যাহত রাখতে কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানসমূহের পৃষ্ঠপোষকতার কথাও সম্পাদকগণ কৃতজ্ঞতার সাথে সভায় স্মরণ করেন।
বর্তমান এই সম্পর্ককে আরো শক্তিশালী ও মর্যাদাবান করার লক্ষ্যে বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের কর্মকর্তা,ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহের কর্ণধারদের সাথে এক মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত সম্পাদকদের এই সভায় গ্রহণ করা হয়। পত্রিকাগুলো ঐক্যবব্ধভাবে এপ্রিল মাসের কোন এক সময়ে কমিউনিটি ভিত্তিক উক্ত মতবিনিময় সভার জন্যে কয়েকটি প্রস্তাবও অনুমোদন করা হয়। পত্রিকার বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পাদকদের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল সোমবার।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!