নিউইয়র্কের ব্রঙ্কসে এটর্নি মঈন চৌধুরী ঈদ আনন্দ মেলা ১৫ জুলাই, সকল প্রস্তুতি সম্পন্ন
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে আগামী ১৫ জুলাই রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে এটর্নি মঈন চৌধুরী ঈদ আনন্দ মেলা। ব্রঙ্কসের পার্কচেস্টারের প্রাণকেন্দ্র স্টারলিং-পাডি এলাকায় ‘বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি-ব্যান্ডস এবং বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, নিউইয়র্ক ইনক এদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যে সাড়ে ৮টা পর্যন্ত জমজমাট এ ঈদ আনন্দ মেলার আয়োজন করেছে। ইতোমধ্যে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
মেলা কমিটির আহবায়ক প্রফেসার শেখ আল মামুন, ব্যান্ডস’র সভাপতি সোলায়মান আলী, সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস’র সভাপতি সাহেদ আহমদ এবং সাধারণ সম্পাদক শামীম আহমদ জানান, বাঙালী সংস্কৃতি ও দেশীয় পণ্যকে তুলে ধরার প্রয়াসে এ মেলার আয়োজন করা হয়েছে। দেশজ সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে নানা রঙে সাজিয়ে তোলা হবে পুরো মেলা প্রাঙ্গণ। ঐতিহ্যবাহী এ মেলায় বাংলাদেশী নানা ধরণের পোশাক প্রসাধন, রিয়েল এস্টেট, ফার্মেসি, গয়না, মজাদার খাবার, দেশীয় পিঠাসহ বিভিন্ন পণ্যের স্টল থাকবে। এ মেলায় মূলধারার রাজনীতিকসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।


তারা জানান, এ মেলায় সবচেয়ে আলোড়ন সৃষ্টি করবে দেশ এবং প্রবাসের শিল্পীদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শনার্থীরা প্রাণভরে উপভোগ করতে পারবেন শিল্পীদের অনন্য পরিবেশনা। মেলার বিশেষ আকর্ষণ থাকবে লোভনীয় র্যাফেল ড্র। বরাবরের মত এবারও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এ মেলায় যোগ দেবেন বলে আয়োজকরা আশাবাদী। যা পরিণত হবে ব্রঙ্কসে স্মরণকালের বৃহৎ ঈদ আনন্দমেলায়।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








