Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে এডুকেশন ফর বেটার লাইফ শীর্ষক সেমিনার

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: September 8, 2015 | 12:25 PM

ব্রঙ্কসে এডুকেশন ফর বেটার লাইফ শীর্ষক সেমিনার অনুষ্ঠিতনিউইয়র্ক: নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের এ প্রজন্মের সন্তানরা উন্নত শিক্ষা লাভ করার পর যাতে উপযুক্ত ক্যারিয়ার গড়তে পারে সে লক্ষ্য নিয়ে কাজ করছে ‘এডুকেশন ফর বেটার লাইফ’। তাদের আগামীর লক্ষ্য বাস্তবায়ন এবং স্বপ্নকে স্বার্থক করতে সব ধরনের তথ্য এবং পরামর্শ দিয়ে যাচ্ছেন কিছু অভিজ্ঞ মানুষ। এদের মধ্যে রয়েছেন সিপিএ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, কমুনিটি এ্যাক্টিভিস্টসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ব্রঙ্কসের বাংলাগার্ডেন রেস্টুরেন্টে আমেরিকান কমুনিটি কাউন্সিলের উদ্যোগে আয়োজন করা হয় এ সংক্রান্ত এক সেমিনার। কাউন্সিলের চেয়ারম্যান আইনজীবী ও কমুনিটি এক্টিভিস্ট এন মজুমদারের সভাপতিত্বে এডুকেশন ফর বেটার লাইফ শীর্ষক সেমিনারে এ প্রজন্মের বেশকিছু তরুণ-তরুণী এবং তাদের অভিভাবকরা অংশ নেন। শিক্ষার্থী এবং অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিশ্রুতিশীল তরুণ সিপিএ ইয়াকুব এ. খান, সফল শিক্ষক ও মামুনস টিউটোরিয়ালের প্রিন্সিপ্যাল শেখ আল মামুন, প্রফেসর মজিবুর রহমান, ব্যবসায়ী বেলাল চৌধুরী, টাইম টিভির বিজনেস প্রমোশন ম্যানেজার এ এফ মেজবাহ উদ্দিন, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, মোরশেদুল মোমিন, রাশেদ উদ্দিন, মোঃ নুর উদ্দিন, মোঃ জামাল উদ্দিন, সাইফুল বাবু, জাকির চৌধুরী, কামাল উদ্দিন, মোহাম্মদ এ লতিফ, মোহাম্মদ বিলাল, আসমা রাবা, গীতা রানী দেবী, মাকসুদা আহমেদ, আনোয়ার হোসেন বাবর প্রমুখ।
সেমিনারের মূল বক্তা সিপিএ ইয়াকুব এ খান আমেরিকায় তার বিভিন্ন চ্যালেঞ্জ ও প্রতিকূলতা মোকাবেলা করে জীবনে প্রতিষ্ঠা পেয়েছেন জানিয়ে বলেন, জীবনের লক্ষ্য, পরিকল্পিত পরিশ্রম, সততা ছাড়া জীবনে সাফল্য আসে না। ইয়াকুব খান বলেন, শুধুমাত্র কোন বিষয়ের ওপর মাস্টার্স না করে সিপিএ করা অনেক ভালো। সময় বেশি লাগলেও জীবনে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আনার জন্য এর কোন জুড়ি নেই। এছাড়াও নিউইয়র্কে ক্যারিয়ার গঠনের ব্যাপারে বিভিন্ন সুযোগ রয়েছে। এখানে বয়স কোনো ব্যাপার না।
মামুনস টিউটোরিয়ালের প্রিন্সিপ্যাল শেখ আল মামুন অভিভাবকদের সব সময় সন্তানদের স্কুলের সঙ্গে বিশেষ করে গার্ডিয়ান কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেন। আগামী স্কুল ক্যালেন্ডার ইয়ারের পুরোটা কপি করে বাবা-মায়ের কাছে রাখার পরামর্শ দিয়ে শেখ মামুন বলেন, প্যারেন্ট-টিচার কনফারেন্সসহ স্কুলের প্রতিটি ইভেন্টে যোগ দিতে হবে। এতে সন্তানরা মনে করবে আমরা তাদের শিক্ষা জীবনকে ভেল্যু দিচ্ছি। আর যদি আমরা এগুলোর খোঁজখবর না করি তাহলে তারা তাদের মতো করে বেড়ে উঠবে। বাবা-মায়ের কথা শুনবে না।
এদেশে জন্ম নেয়া এবং বেড়ে ওঠা সন্তানদের সঙ্গে বাবা-মায়ের দূরত্ব ঘোচানোর পরামর্শ দিয়ে আইনজীবী এন. মজুমদার বলেন, সন্তান কোন অপরাধ করলে আমরা বাবা-মায়েরা এখনো বাংলাদেশী সনাতনী কায়দার তাদের শাস্তি দিতে চাই। এটা না করে তাদের ভাষা বুঝতে হবে। তাদের সঙ্গে কৌশলে বন্ধুর মতো মিশে আপনি ভালো যা জানেন তা শিখাতে হবে। রাগ, অভিমান করে তাদের কাছ থেকে দূরে সরে গেলে তারাও আপনার কাছ থেকে দূরে সরে যাবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV