নিউইয়র্কের ব্রঙ্কসে খলিল বিরিয়ানী হাউজের ২য় শাখার গ্র্যান্ড ওপেনিং ১ ফেব্রুয়ারী
ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে বাঙালি মালিকানাধীন অন্যতম সেরা রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজের ২য় শাখার গ্র্যান্ড ওপেনিং আগামী ১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ২০৬২ মেগ্গ্র এভিনিউতে খাবারের মান নিয়ন্ত্রণকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান নিউইয়র্কের ‘ইন্সটিউট অব কুলিনারী এডুকেশন’ থেকে সনদপ্রাপ্ত মোঃ খলিলুর রহমানের মালিকানাধীন খলিল বিরিয়ানী হাউজের ২য় শাখার যাত্রা শুরু হচ্ছে এদিন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় দোয়া-মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে নতুন এ শাখার।
উল্লেখ্য, ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ১৪৪৫ ওলমাস্টেড এভিনিউতে গত বছরের ২১ জুলাই যাত্রা শুরু করে ঢাকা ভার্সিটি থেকে গণিতে মাস্টার্স করা রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমানের মালিকানাধীন রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজ।
খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী মোঃ খলিলুর রহমান ইউএসএনিউজ অনলাইন.কমকে জানান, কাস্টমারদের বিপুল চাহিদার প্রতি লক্ষ রেখে এবং প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা পূরণে খলিল বিরিয়ানী হাউজ প্রতিষ্ঠার ৬ মাসের মধ্যেই ২য় শাখা খোলার সিদ্ধান্ত নেয়া হয়। তিনি জানান, খলিল বিরিয়ানী হাউজ প্রতিষ্ঠার কয়েকদিনের মধ্যেই তিনি দেখতে পান তার রেষ্টুরেন্টটিতে স্থানের সংকুলানের অভাবে অনেকেই বাধ্য হয়ে অন্য রেষ্টুরেন্টে চলে যান কিংবা বাসায় খাবার নিয়ে যান। একারণে অনেক শুভাকাঙ্খী-কাস্টমার তাকে আরো বড় পরিসরে রেষ্টুরেন্টটি স্থানান্তর কিংবা পাশে আরেকটি শাখা খোলার অনুরোধ জানিয়ে আসছিলেন। নতুন প্রজন্মসহ ফ্যামিলি নিয়ে আসা কাস্টমারগণও আরো বড় পরিসরে নিরিবিলি পরিবেশের কথা বলে আসছিলেন।
আমেরিকান সনদপ্রাপ্ত বাঙালী শেফ খলিল বলেন, ’কাস্টমার ফার্স্ট’ এ প্রত্যয়ে সম্মানিত সকল স্তরের গ্রাহকদের কথা বিবেচনা করে কমিউনিটির সেবায় ২য় শাখাটি সেভাবে সাজানো হয়। কিছুটা অভিজাত-ঘরোয়া নিরিবিলি পরিবেশের নতুন এ রেষ্টুরেন্টটিতে এক সঙ্গে ৬০ জন বসে খেতে পারবেন কিংবা যেকোন পার্টিও করতে পারবেন।
রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত নতুন শাখায় খলিল বিরিয়ানী হাউজের বর্তমান খাবরের পাশাপাশি আমেরিকান-চায়নিজসহ ভিন্ন স্বাদের আধুনিক মান ও রুচি সম্মত নানা খাবারের সংযোজন থাকবে বলে তিনি জানিয়েছেন। খলিলুর রহমান তার দ্বিতীয় শাখার গ্র্যান্ড ওপেনিংয়ে সকলকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।
খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান খাবার সংক্রান্ত যে কোন বিষয়ে তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। ফোন: ৭১৮-৪৮৩-৮৯০৪ এবং ৬৪৬-৭৬৩-৫০৭৩। ই-মেইল : [email protected],
ওয়েব সাইট : http://www.khalilbiryani.com
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!