Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে খলিল বিরিয়ানী হাউজের সামনে মেহেদী উৎসব অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 92 বার

প্রকাশিত: June 16, 2018 | 6:12 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2267818443235942/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার ১৪৪৫ ওলমাস্টেড এভিনিউর খলিল বিরিয়ানী হাউজের সামনে গত ১৫ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে চাঁদ রাত মেহেদী উৎসব। এ মেহেদী উৎসব আরো জমজমাট করে তুলে খলিল বিরিয়ানী হাউজের ঐতিহ্যবাহী খাবারের বিপুল সমাহার।


খলিল বিরিয়ানী হাউজের স্বত্বাধিকারী বিশিষ্ট রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এবং তার মেয়ে টেনথ গ্রেডে পড়–য়া সাকিয়া আফ্রিন শ্রাবণীর পরিচালনায় এ মেহেদী উৎসব বিকেল থেকে শুরু হয়ে চলে রাত ১২টা পর্যন্ত। বিপুল সংখ্যক তরুণীসহ নানা বয়সী মহিলারা যোগ দেন এ মেহেদী হাত রাঙানোর উৎসবে। মেহেদী উৎসবকে ভিন্নআমেজ দেয় খলিল বিরিয়ানী হাউজের মজাদার-স্বাদের সব খাবার-দাবার। বিপুল সংখ্যক লোকজন বাংলাদেশী ঐতিহ্যবাহী খাবারসহ বিরিয়ানীর স্বাদ নেন।
মোঃ খলিলুর রহমান জানান, তার মেয়ে সাকিয়া আফ্রিন শ্রাবণী তার বান্ধবীদের নিয়ে প্রথমবারের মত এ মেহেদী উৎসবের আয়োজন করে। প্রথম এ আয়োজনেই ব্যাপক সাড়া মিলেছে বলে জানান তিনি। খলিলুর রহমান মেলায় আসা সবাইকে ঈদ শুভেচ্ছা জানান।

https://www.facebook.com/USANewsNY/videos/2267877576563362/

https://www.facebook.com/USANewsNY/videos/2267818443235942/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV