নিউইয়র্কের ব্রঙ্কসে জাতীয় শোক দিবস পালন : বঙ্গবন্ধুর ঘাতক রাশেদ চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর দাবি (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘাতক রাশেদ চৌধুরীর আশ্রয় বাতিল করে দেশে ফেরত পাঠানোর দাবির মধ্য দিয়ে নিউইয়র্কে পালিত হয়েছে বাংলাদেশের ‘জাতীয় শোক দিবস’ কর্মসূচি। গত ১৫ আগস্ট ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের সামনে ‘জাতীয় শোক দিবস’র কর্মসূচি পালিত হয়। জাতীয় শোক দিবস উদযাপন পরিষদ’র আয়োজনে এ শোক দিবসের কর্মসূচির মধ্যে ছিল আলোচনা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া-মাহফিল ও তবারক বিতরণ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধের সম্মিলিত স্বপক্ষ শক্তি, যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ’র সার্বিক সহযোগতিায় আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। এসময় বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়। শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরীর সভাপতিত্বে এবং যুবলীগ নেতা রেজা আব্দুল্লাহ স্বপনের পরিচালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক আবদুর রহিম বাদশা ও যুবলীগ নেতা শেখ জামাল হোসেন। আয়োজনে আরও ছিলেন উদযাপন কমিটির সাইদুর রহমান লিংকন, মিয়া মো. দাউদ, নূরুল ইসলাম, কাজী রবিউজ্জামান, জামাল আহমেদ প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, উপদেষ্টা মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতি, আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানী, কফিল চৌধুরী, মো. নূর উদ্দিন মজুমদার, শ্যামল কান্তি চন্দ, মঈজুর লস্কর জুয়েল, শাহ সেলিম, এইচ এম ইকবাল, আবদুর রহমান সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আয়োজক সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।
বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবারের সদস্যরা বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর পলাতক খুনীরা বিদেশে পালিয়ে রয়েছে। পলাতক খুনীদের দেশে ফেরত পাঠাতে সকলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকদের পক্ষ থেকে আওয়ামী লীগ নেতা আবদুর রহিম বাদশা ‘জাতীয় শোক দিবস’র কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল