নিউইয়র্কের ব্রঙ্কসে পার্কচেস্টার ফ্যামেলী ফার্মেসীর মিস্টার জি’র আয়োজনে বিশাল ইফতার পার্টি
https://drive.google.com/file/d/0B1WdeC-kDPz6OERubzhDYlFXY00/view
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে ধর্মীয় ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে গত শনিবার অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম বৃহত্তম ফার্মেসী পার্কচেস্টার ফ্যামেলী ফার্মেসীর উদ্যোগে ইফতার পার্টি ও দোয়া মাহফিল। পার্কচেস্টার ফ্যামেলী ফার্মেসীর সত্ত্বাধিকারী ভারতীয় আমেরিকান ফার্মাসিস্ট গৌরব কোঠারী (মিস্টার জি)’র আমন্ত্রণে ব্রঙ্কসের আল ঈমান কমিউনিটি সেন্টারে আয়োজিত ব্যতিক্রমী এ ইফতার অনুষ্ঠানে মুলধারার রাজনীতিক, বাংলাদেশী কমিউিনিটির নেতৃবৃন্দ, রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন পেশাজীবী সহ বিপুল সংখ্যক প্রবাসী সপরিবারে অংশ নেন।
ব্রঙ্কসে আয়োজিত স্মরণকালের বৃহৎ এ ইফতার অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানান পার্কচেস্টার ফ্যামেলী ফার্মেসীর সত্ত্বাধিকারী ফার্মাসিস্ট গৌরব কোঠারী (মিস্টার জি)।
ফার্মাসিস্ট গৌরব কোঠারী গুজরাটি হিন্দু ধর্মালম্বী হয়েও বাংলাদেশী মুসলিম কমিউনিটির সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করায় উপস্থিত সকলে তার উচ্ছ্বসিত প্রশংসা করেন। এটি আমেরিকার বহুজাতিক সমাজে ধর্মীয় সম্প্রীতির এক অনুকরণীয় দৃষ্টান্ত বলে মন্তব্য করেন কমিউনিটির নেতারা।
মিস্টার জিও বাংলাদেশী মুসলিম কমিউনিটির সম্মানে এ ইফতার পার্টির আয়োজন করতে পেরে ভীষণ তৃপ্ত। তিনি বলেন, রোজার তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম। রোজা পালন অত্যন্ত কঠিন অথচ মহৎ কাজ। রোজাদারকে ইফতার করানো একটি মহৎ কাজ। সকলে একসাথে বসে ইফতার করাটা ভীষণ আনন্দের। আমি এতে শরীক হতে পেরে নিজকে সুভাগ্যবান মনে করছি।
এ সময় কমিউনিটির কল্যাণে তার অবদানের কথাও তুলে ধরেন কমিউনিটির নেতৃবৃন্দ। তারা বলেন, মিস্টার জি বাংলাদেশী কমিউনিটির সাথে নিবিড়ভাবে জড়িত। শুধু ইফতার পার্টিই নয় সব কাজেই এগিয়ে আসেন তিনি। তারা বলেন, ভারতীয় আমেরিকান মিস্টার জি বাংলাদেশী কমিউনিটির সহযোগিতায় এগিয়ে আসেন সব সময়। কমিউনিটির নেতৃবৃন্দ বলেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ।
ইফতার অনুষ্ঠানে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!