Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের পথমেলা ৩১ মে

অনলাইন ডেস্ক পঠিত: 22 বার

প্রকাশিত: April 17, 2015 | 8:51 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের পথমেলা আগামী ৩১শে মে রোববার। ব্রঙ্কসের পার্কচেস্টার ওলমাস্টেড এভিনিউতে এ পথমেলা অনুষ্ঠিত হবে। ২রা আগস্ট অনুষ্ঠিত হবে এসোসিয়েশনের বার্ষিক বনভোজন।
গত ১২ই এপ্রিল রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের মানুন’স টিউটোরিয়ালে অনুষ্ঠিত সংগঠনের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে এসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক টিপু চৌধুরী, সহ সভাপতি জাকির আহমদ, রেহানুজ্জামান, আবুল খায়ের আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী, কোষাধ্যক্ষ বুরহান উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ, প্রচার ও গণসংযোগ সম্পাদক চৌধুরী মোমিত তানিম, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক ইমাম হোসেন ও কার্যকরী সদস্য বিশিষ্ট সংগঠক আহবাব চৌধুরী খোকন।
সভায় আহবাব চৌধুরী খোকনকে আহবায়ক, সোহেল চৌধুরীকে সদস্য সচিব ও বুরহান উদ্দীন কে সমন্বয়কারী করে ১৭ সদস্য বিশিষ্ট পথমেলা প্রস্থুতি কমিটি গঠন করা হয়। এছাড়াও জাফর তালুকদারকে আহবায়ক করে স্টল উপ-কমিটি, জাকির আহমেদকে আহবায়ক করে অভ্যর্থনা উপ-কমিটি, রেহানুজ্জামানকে আহবায়ক করে প্রচার উপ-কমিটি, মোহাম্মদ রানাকে আহবায়ক করে অর্থ উপ-কমিটি, আবুল খায়ের আকন্দকে আহবায়ক করে স্বেচ্ছাসেবক উপ-কমিটি, শাহ বদরুজ্জান রুহেলকে আহবায়ক করে সুভেনির উপ-কমিটি, সৈয়দ ইলিয়াস খছরুকে আহবায়ক করে প্রেস ও মিডিয়া উপ-কমিটি এবং বাহারুল ইসলাম শামীমকে আহবায়ক করে সাংস্কৃতিক উপ-কমিটি গঠন করা হয। পথ মেলার সার্বিক তত্ত্বাবধানে থাকবেন সভাপতি আব্দুল হাসিম হাসনু ও সাধারণ সম্পাদক টিপু চৌধুরী। সভায় পথমেলাকে সফল করতে গণমাধ্যম প্রতিনিধি, শিল্পী ও পৃষ্টপোষক সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
এছাড়া সভায় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলামকে আহবায়ক, সহ সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদকে সদস্য সচিব এবং সহ সভাপতি মোহাম্মদ জাফর তালুকদারকে সমন্বয়কারী করে ১৩ সদস্য বিশিষ্ট বনভোজন উপ-কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV