নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশী ইমতিয়াজের ওপর সন্ত্রাসী হামলা : জ্যাকবি হাসপাতালে চিকিৎসাধীন, অবস্থা আশংকাজনক
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশী মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। গত বৃহস্পতিবার আনুমানিক রাত ২ টার দিকে ব্রঙ্কসে রেন্ডাল এভিনিউতে ৪-৫ জন সশস্র যুবক ইমতিয়াজকে মারাত্মক জখম করে তার সর্বস্ব লুটে নেয়।


ইমতিয়াজের বন্ধু মোজাম্মেল হক ইউএসএনিউজঅনলাইন.কম জানিয়েছেন, ইমতিয়াজ উদ্দিন রাত প্রায় ২ টার দিকে ওই এলাকা অতিক্রমকালে ৪/৫ জন যুবক তার ওপর হামলে পড়ে। তাকে রক্তাক্ত জখম করে তার সাথে থাকা নগদ অর্থ, মানিব্যাগ, আই-ফোন সহ সব কিছুই নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তার আত্মচিৎকারে লোকজন এগিয়ে এসে পুলিশে কল করে। তাৎক্ষণিকভাবে পুলিশ এসে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এম্বুলেন্সে করে স্থানীয় জ্যাকবি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি জ্যাকবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশংকাজনক, আগামী কাল তার অস্র পচার করা হবে। তাঁর সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে। ইমতিয়াজের গ্রামের বাড়ি চট্টগ্রামের হালিশহরে। এ ঘটনাকে কেউ কেউ হেইট ক্রাইম বলে মন্তব্য করেন।
এদিকে, নেত্রকোনা এসোসিয়েশন ইউএসএ ইনক্ এর পক্ষ থেকে ঘটনাটির সঠিক তদন্ত সাপেক্ষে হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করা হয়েছে।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








