Wednesday, 10 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের জমজমাট বাংলা পথমেলা

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: June 1, 2016 | 9:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক:: নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট বাংলা পথমেলা। গত ২৯ মে রোববার চমৎকার আবহাওয়ায় দারুণভাবে জমে উঠেছিল পার্কচেস্টার স্টারলিংয়ের ওলমাস্টেড এভিনিউ’র এ পথমেলা। মেলায় ছিল উৎসবমুখর প্রবাসীদের উপচেপড়া ভীড়। শাড়ি-কাপড়, গহনা, খাওয়া-দাওয়ার স্টলগুলোতেও ছিল ক্রেতাদের হুমড়ি খাওয়ার দৃশ্য। দুপুরে শুরু হওয়া মেলা শেষ হয় সন্ধ্যা ৭টায়। সাদিয়া খন্দকারের পরিচালনায় সাংস্কৃতিক পর্বের শেষ আকর্ষণ ছিলেন বেবী নাজনীন। ব্ল্যাক ডায়মন্ড খ্যাত বেবী নাজনীনের গানে মাতোয়ারা ছিলেন প্রবাসীরা।
এর আগে বেলুন উড়িয়ে মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সিএম হাসান। আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনুর স্বাগতিক বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া মেলা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আহবাব হোসেন চৌধুরী। উদ্বোধনের পর সময়ের সাথে সাথে মেলায় বাড়তে থাকে প্রবাসীদের ভীড়। একদিকে কেনা-কাটা, হৈ-হুল্লোড়, অন্যদিকে স্টেজ মাতিয়ে রাখেন শিল্পী শাহ মাহবুব, রোকসানা মীর্জা, শান্তনীল ধর, ন্যান্সি খান, আনোয়ার হোসেন আনিস প্রমুখ।
অনুষ্ঠানে অতিথি নিউইয়র্ক স্টেট সিনেটর রুবিন জিয়াজ সমাজ গঠনে উল্লেখযোগ্য অবদানের জন্য স্বীকৃতি প্রদান করেন আয়োজক বাংলাদেশি-আমেরিকান কালচারাল এসোসিয়েশন ইনককে। এ সময় সিনেটর অফিসের প্রক্লেমেশন গ্রহণ করেন সভাপতি আব্দুল হাসিম হাসনু ও সাধারণ সম্পাদক আহবাব হোসেন চৌধুরী। এরপর কমিউনিটিকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালনে সিনেটর অফিসের স্বীকৃতি গ্রহণ করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ, বাংলা টাউন গ্রোসারীর স্বত্তাধিকারী কাউছারুজ্জামান কয়েছ, নিউইয়র্ক পুলিশের আব্দুর রব সিদ্দিক, ব্যবসায়ী হুমায়ুন হোসেন চৌধুরী ডালিম, এনওয়াই পিডির মাসুদুর রহমান।
মেলার বিভিন্ন পর্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্টেট সিনেটর রুবিন ডিয়াজ, ডা. সিএম হাসান, প্রবাসী আইনজীবী এন মজুমদার, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ, ওয়েলকেয়ারের সিনিয়ার ম্যানেজার সালেহ আহমেদ, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি ফারুক হোসনে মজুমদার, স্পোটর্স কাউন্সিলের মনজুর আহমেদ চৌধুরী, জুনেদ আহমেদ চৌধুরী, মাহবুব আলম, এটর্নি ব্রুশ ফিশার, জাকির খান, এ ইসলাম মামুন প্রমুখ। এ সময় কমিউনিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ মেলা আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন বাহারুল ইসলাম শামীম, সোহেল চৌধুরী, সৈয়দ ইলিয়াস খসরু, সাদী মিন্টু, মোহাম্মদ রানা, আবুল খায়ের আকন্দ, শাহ বদরুজ্জামান রুহেল, আপ্তাব খান মোহন, জাকির আহমদ, মোজাহীদ চৌধুরী, জে মোল্লা সানী ও চৌধুরী মোমিন তানিম। মেলায় ‘সাত সমুদ্র তের নদী বাঙালিয়ানা নিরবধি’ স্লোগানে মোহনা নামে চমৎকার চার রঙ্গা ম্যাগাজিন প্রকাশিত হয় শাহ বদরুজ্জামান রুহেলের সম্পাদনায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV