নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম :: ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। গত শনিবার পার্কচেস্টার বাংলা গার্ডেন রেষ্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আহবাব হোসেন চৌধুরী খোকনের পরিচালনায় এবং সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশী কমিউিনিটির নেতৃবৃন্দ, রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ, প্রবাসী আইনজীবী মো. এন মজুমদার, বাংলাদেশের সহকারী এটর্নী জেনারেল এ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচন কমিশনার তোফায়েল চৌধুরী, আসন্ন নির্বাচনে বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক প্রার্থী রুহুল আমিন সিদ্দিকী, কমিউনিটি এক্টিভিস্ট জাকির খান, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি জন উদ্দিন, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি মখন মিয়া, বাংলাদেশী কমিউনিটি এডভান্সমেন্টের প্রেসিডেন্ট রিয়াজ কামরান, কমিউনিটি এক্টিভিস্ট জুনেদ আহমেদ চৌধুরী, রেহানুজ্জামান, নূরুল এহিয়া, শামসুদ্দিন, আবুল হোসেন, সিলেট গণদাবী উন্নয়ন পরিষদের সভাপতি আবদুস সহীদ দুদু, বাংলা টাউন গ্রোসারীর স্বত্তাধিকারী কাউছারুজ্জামান কয়েছ, ব্যান্ডস-এর রফিকুল ইসলাম, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, ফটিক মিয়া, জাকির হোসেন, আলহ্বাজ আব্দুর রব দলা, আব্দুর রউফ মছরু, লোকমান হোসেন লুকু ,রাজনীতিবিদ ফখর উদ্দীন, কয়ছর আহমদ সহ কমিউনিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে দেশ, জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার জন্য আল্লাহর রহমত কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফিজ মিসবাহ।
সার্বিক সহযোগীতায় ছিলেন ইফতার প্রস্তুতি কমিটির আহবায়ক জাকির আহমদ, সদস্য সচিব চৌধুরী মোমিত তানিম, সমন্বয়কারী রেহানুজ্জামান এবং আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ রানা, শাহ বদরুজ্জামান রুহেল, ফখর উদ্দীন ও আপ্তাব উদ্দীন খান মোহন।
অনুষ্ঠানে টাইম টিভির সিইও আবু তাহের, মিলিনিয়াম টিভিইউএসএ’র প্রধান সম্পাদক ও ইউএসএনিউজঅনলাইন.কম, সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ইউএনএ সম্পাদক এ বি এম সালাউদ্দিন, বাংলা পত্রিকার নিউজ এডিটর হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!