Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশী কমিউনিটির সাথে পুলিশ প্রশাসনের মত বিনিময় : আসন্ন রমজানে মুসলিম কমিউনিটির নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা : যে কোন ক্রাইম ঘটার সঙ্গে সঙ্গেই ৯১১ কল করে পুলিশকে জানানোর পরামর্শ

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: April 21, 2017 | 8:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে বাংলাদেশী কমিউনিটির সাথে এক মতবিনিময় সভায় পুলিশ আসন্ন রমজানে মুসলিম কমিউনিটির নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে। বর্ণবৈষম্য হামলা, ছিনতাই, যেকোন অপরাধমূলক কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃঢ় অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করা হয় মতবিনিময় সভা থেকে। স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ৪৩ পুলিশ প্রিসেনক্টের কমান্ডিং অফিসার ইন্সপেক্টর ফাস্টো বি পিসারডো এবং ৪৫ পুলিশ প্রিসেনক্টের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন কার্লোস গনজ এ ব্যবস্থা গ্রহনের কথা জানিয়ে যে কোন ক্রাইম ঘটার সঙ্গে সঙ্গে ৯১১ কল করে পুলিশকে সুনির্দিষ্ট ঠিকানাসহ প্রকৃত ঘটনা জানানোরও পরামর্শ দেন তারা। গত ২০ শে এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় ব্রঙ্কসের বাঙালী অধ্যুষিত স্টারলিংÑবাংলাবাজার এলাকায় মামুন’স টিউটোরিয়ালে এ গুরুত্বপূর্ণ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
ব্যান্ডস-এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও টাস্ট্রিবোর্ড চেয়ারম্যান মূলধারার রাজনীতিক আবদুস শহীদের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় নিউইয়র্ক সিটির সাবেক পুলিশ কমিশনার জো রামোস সহ পুলিশ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন। বাংলাদেশ কমিউনিটির নের্তৃবৃন্দসহ গণ্যমান্যরা সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কমিউনিটির নের্তৃবৃন্দ ট্রাম্পের অভিবাসী নীতির ফলে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা, আসন্ন রমজান ও সামারে পুলিশি টহল বাড়ানো, পুলিশের ছদ্মবেশী নজরদারি জোরদার করা, ভিজিল্যান্স টিম গঠনসহ বিভিন্ন দাবি-দাওয়ার কথা বলেন। সভায় বর্ণবৈষম্য হামলাসহ ছিনতাই, সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষের প্রতি জোর দাবি জানান হয়।
কমিউনিটির নের্তৃবৃন্দ গত বছরের ১৬ জুন রমজানে রাত প্রায় সাড়ে দশটায় ব্রঙ্কসের পার্কচেস্টার ম্যাগ্রো এভিনিউর মসজিদে তারাবীর নামাজে যাওয়ার সময় বাংলাদেশি আতিক আশরাফের মারাত্মক জখমের ঘটনাসহ গত এক বছরে ঘটে যাওয়া আরো বেশ ক’টি ঘটনার বিবরন তুলে ধরেন।
সভায় ৪৩ পুলিশ প্রিসেনক্টের কমান্ডিং অফিসার ইন্সপেক্টর ফাস্টো বি পিসারডো এবং ৪৫ পুলিশ প্রিসেনক্টের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন কার্লোস গনজ জানান, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট ব্রঙ্কসে বাংলাদেশী অধ্যুষিত বিভিন্ন এলাকায় নিরাপত্তাবিধানে বিশেষ ততপর রয়েছে। যে কোন ক্রাইম ঘটার সঙ্গে সঙ্গে ৯১১ কল করে পুলিশকে সুনির্দিষ্ট ঠিকানাসহ প্রকৃত ঘটনা জানানোর পরামর্শ দেন তারা। তাহলেই পুলিশ তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা নিতে সক্ষম হবে। তারা বলেন, ভাষাগত সমস্যা থাকলে দু’ভাষীর সাহায্যও নেয়া যায় ৯১১ থেকে। তারা জনসাধারণের নিরাপত্তার বিষয়কে গুরুত্ব দিয়ে নির্ভয়ে পুলিশের সাথে একযোগে কাজ করার জন্য কমিউনিটি নের্তৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। কমিউনিটির জননিরাপত্তা, মানবাধিকার সুরক্ষাও হেইট ক্রাইম রোধকল্পে পুলিশের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
ব্যান্ডস-এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও টাস্ট্রিবোর্ড চেয়ারম্যান আবদুস শহীদ এবং ব্যান্ডস-এর সাধারণ সম্পাদক মো: শামীম মিয়ার উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যান্ডস-এর সহ সভাপতি রফিকুল ইসলাম ও কফিল আহমদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সাহেদ আহমদ, ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশন ও বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, টিভি উপস্থাপক ও ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, টিভিএন২৪ এর সিনিয়ার রিপোর্টার মো. মঞ্জুরুল হক, কমিউনিটি এক্টিভিস্ট মো. আলী, আব্দুর রব দলা মিয়া, আফসানা আমিন, আরশাদ আলী বাবুল, সামাদ মিয়া জাকের, জামাল হোসেনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV