নিউইয়র্কের ব্রঙ্কসে বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস’র বাংলা নববর্ষ উদযাপন
https://www.facebook.com/USANewsNY/videos/2197516646932789/
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের অন্যতম বাংলা সংস্কৃতি ও শিক্ষা কেন্দ্র বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস – বাফা উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে বাংলা নববর্ষ। হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত বাঙালী নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বাফা স্থানীয় সময় ২৯ এপ্রিল রোববার নিউইয়র্কের ব্রঙ্কসে আয়োজন করে বৈশাখী শোভাযাত্রা, বৈশাখী ভোজ, সনদপত্র প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।


এদিন বিকেল সাড়ে তিনটায় বঙ্কসের বাঙালী অধ্যুষিত পার্কচেষ্টার-স্টারলিং-বাংলাবাজার এলাকায় নতুন প্রজন্মের ব্যাপক অংশ গ্রহণে বৈশাখী শোভাযাত্রা এবং পিএস ১২৭ মিলনায়তনে সন্ধ্যে সাড়ে ৬টায় পরিবেশিত হয় বর্ণিল সাংস্কৃতিক উৎসব। উৎসবে ভিন্ন মাত্রা দেয় বাফার শিল্পীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।
বৈশাখী শোভাযাত্রার উদ্যোক্তা বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিনের নের্তৃত্বে বাফার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোর-কিশোরীসহ সর্বস্তরের প্রবাসী বাঙালীদের ব্যাপক অংশ গ্রহণে স্টারলিং-বাংলাবাজার-ওলমস্টেড এভিনিউ থেকে শুরু হয়ে বিশাল শোভাযাত্রাটি ক্যাসেল হিল হয়ে স্টার্লিং এভিনিউ’র বাফা স্কুলের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা অংশগ্রহণকারীরা বাংলা নববর্ষ সম্বলিত সুশোভিত ফেস্টুন, প্ল্যা কার্ডসহ রং বেরং এর পোশাক পরে নতুন সাঁজে সজ্জিত হওয়ায় উৎসব প্রাঙ্গণে ভিন্ন আমেজের সৃষ্টি হয়। জমজমাট এ উৎসব প্রবাসে একখন্ড বাংলাদেশ হয়ে ওঠেছিল। নষ্টালজিক অনুভুতি কিছুটা হলেও পেয়েছেন প্রবাসী বাঙালিরা।
এদিকে, বৈশাখী শোভাযাত্রা শেষে বাফা ও ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশনের প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি নেতৃবৃন্দ। অনুষ্ঠান আয়োজন, বাফা প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও অতিথিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্যোক্তা ফরিদা ইয়াসমিন। তিনি এসময় নতুন প্রজন্মের সন্তানদের বাংলা সংস্কৃতির কাছাকাছি রাখার আহ্বান জানান।


অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বাঙালী ঐতিহ্যকে ধরে রাখা ও বিকশিত করার এ আয়োজন অসাধারণ, ভাষায় ব্যক্ত করার মত নয়।
বৈশাখী শোভাযাত্রা উৎসব সঞ্চালনায় ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, গোলাম মোস্তফা ও শামিম আরা বেগম। এর পর বৈশাখী ভোজে আপ্যায়ন করা হয় উপস্থিত সকলকে।
সন্ধ্যে সাড়ে ৬টায় পিএস ১২৭ মিলনায়তনে বাফার শিক্ষার্থীদের সনদপত্র প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহমদ, প্রাক্তন সংসদ সদস্য এম এম শামীন, সাংবাদিক কৌশিক আহেমদ সহ অন্যান্যরা। অনুষ্ঠানটি উপস্থানা করেন শামীম আরা বেগম ও গোলাম মোস্তফা। সনদপত্র বিতরণ করেন সাংবাদিক কৌশিক আহমেদ।


এর পরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। সদ্য প্রয়াত গুরুমাতা রাহিজা খানম ঝুনুর প্রতি উৎসর্গ করে পরিবেশিত হয় বাফার সর্বশেষ নিবেদন ‘নকশী কাঁথার মাঠ’। ছোটদের নৃত্যানুষ্ঠান ‘মোহন বাঁশী বাজে’। নৃত্যানুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন অনুপ কুমার দাস। বাঙালী নববর্ষ উদযাপন উপলক্ষ্যে ছোট্র একটি স্মরণীকা প্রকাশ করে বাফা।
বাফার শিল্পীদের মনোজ্ঞ এ সাংস্কৃতিক পরিবেশনা উপচেপড়া হলভর্তি দর্শক মন্ত্রমুগ্ধের মত উপভোগ করেন। বর্ণিল এ সাংস্কৃতিক উৎসবে বাফার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোর-কিশোরীসহ সর্বস্তরের প্রবাসীরা যোগ দেন।
https://www.facebook.com/USANewsNY/videos/2197404140277373/
https://www.facebook.com/USANewsNY/videos/2197416690276118/
https://www.facebook.com/USANewsNY/videos/2197420443609076/
https://www.facebook.com/USANewsNY/videos/2197430700274717/
https://www.facebook.com/USANewsNY/videos/2197442076940246/
https://www.facebook.com/USANewsNY/videos/2197477750270012/
https://www.facebook.com/USANewsNY/videos/2197481476936306/
https://www.facebook.com/USANewsNY/videos/2197486586935795/
https://www.facebook.com/USANewsNY/videos/2197495443601576/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!