নিউইয়র্কের ব্রঙ্কসে ব্যান্ডস-এর ঈদ মিলন মেলা ১৭ জুলাই
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাঙালী সংস্কৃতি ও দেশীয় পণ্য কে তুলে ধরার প্রয়াসে নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে আগামী ১৭ জুলাই রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে জমজমাট বাংলাদেশী ঈদ মিলন মেলা। ব্রঙ্কসের পার্কচেস্টারের প্রাণকেন্দ্র স্টারলিং-পাডি এলাকায় ‘বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি-ব্যান্ডস দিনব্যাপী এ ঈদ আনন্দমেলার আয়োজন করেছে।
ব্যান্ডস গত সোমবার জ্যাকসন হাইটসের খাবার বাড়ি চাইনিজে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বর্ণাঢ্য এ ঈদ মিলন মেলার বিস্তারিত কর্মসূচি তুলে ধরে। সংবাদ সম্মেলনে ব্যান্ডস-এর সাধারণ সম্পাদক রাজনীতিক সোলায়মান আলীর সঞ্চালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন ব্যান্ডস-এর প্রেসিডেন্ট মূলধারার রাজনীতিক আবদুস শহীদ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যান্ডস-এর সহ সভাপতি এডভোকেট নাসির উদ্দিন ও আবদুল বাছির খান, মেলা কমিটির আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব শাহেদ আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক ডা. শাহনাজ বেলী লিপি প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানান হয়, ঈদ মিলন মেলায় দেশজ সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরতে নানা রঙ-ঢংয়ে সাজিয়ে তোলা হবে পুরো মেলা প্রাঙ্গণ। ঐতিহ্যবাহী এ মেলায় বাংলাদেশী নানা ধরণের পোশাক প্রসাধন, রিয়েল এস্টেট, ফার্মেসি, গয়না, মজাদার খাবার, দেশীয় পিঠাসহ বিভিন্ন পণ্যের স্টল থাকবে। এ ঈদমেলায় মূলধারার রাজনীতিকসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে জানান হয়, বিএএনডিএস আয়োজিত এ মেলায় সবচেয়ে আলোড়ন সৃষ্টি করবে দেশ এবং প্রবাসের শিল্পীদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শনার্থীরা প্রাণভরে উপভোগ করতে পারবেন তাদের অনন্য পরিবেশনা। মেলার বিশেষ আকর্ষণ থাকবে লোভনীয় র্যাফেল ড্র। বরাবরের মত এবারও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এ মেলায় যোগ দেবেন বলে আয়োজকরা আশাবাদী। যা পরিণত হবে ব্রঙ্কসে স্মরণকালের বৃহত ঈদ আনন্দমেলায়। মেলার সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ব্যান্ডস-এর কর্মকর্তারা।
স্টল বরাদ্দসহ মেলা সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন কতৃপক্ষ। ফোন : ৬৪৬-৩৩১-৯০২৩, ৩৪৭-২৩৬-২৭৩৭, ৬৪৬-৫২৫-০০৯৪ এবং ৩৪৭-৯৯৫-৮৫৩৫।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature