Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে বর্ণিল পিঠা উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: March 10, 2018 | 4:21 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2111763088841479/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি পিঠা উৎসব। গত ৪ মার্চ রোববার রাতে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার-ওল্মষ্টেট এভিনিউর এশিয়ান ড্রাইভিং স্কুল পার্টি হলে অনুষ্ঠিত হয় বর্ণিল আয়োজনের এ পিঠা উৎসব।
কমিউনিটি এক্টিভিস্ট মাকসুদা আহমেদ আয়োজন করেন বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রাম বাংলার এ পিঠা উৎসব। সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশন, তানিয়া বিউটি সেলুন এবং বিপা বিউটি সেলুন।

বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহবাব চৌধুরীর পরিচালনায় সংগঠনের সদস্য ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান।
অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের পক্ষ থেকে সকলকে স্বাগত জানান মাকসুদা আহমেদ। অনুষ্ঠানমালায় ছিল পিঠা প্রদর্শণী, শুভেচ্ছা বক্তব্য, কবিতা, ছড়া, কৌতুক, মনোজ্ঞ পরিবেশনাসহ নানা কর্মসূচি। পিঠা উৎসবে শোভা পাচ্ছিল পাটিসাপ্টা, ভাপাপিঠা, বুলশা, বিবিখানা, তেলেপিঠা, চিতইপিঠা, চানার সন্দেষ, গজাগজা, পাকুনপিঠা, মাংশেরপিঠা, নারিকেল পুলি, নিমকি, চুপতি পিঠা, ঝালপিঠা, সাবুদানার, ডালপুরি, ডালপাকনসহ হরেক রকমের পিঠা। উৎসব প্রাঙ্গণে সৃষ্টি হয় এক ভিন্ন আমেজের। অংশগ্রহণকারিরা মেতে ছিলেন ভিন্ন এক উৎসবে। চমৎকার এ আয়োজনে বাঙালী সংস্কৃতির জয়গান প্রতিধ্বনিত হয়।
আয়োজকদের বন্ধু-বান্ধবীদের হাতে তৈরী বাংলার ঐতিহ্যবাহী নানান আকৃতি, নানান স্বাদ আর রঙের এসব পিঠা সকলের জন্যে ছিল ফ্রী। উৎসবে বাসায় তৈরী পিঠা আনার প্রতিযোগিতায় মেতে ওঠেন যেন আয়োজক এবং তাদের বন্ধু-বান্ধবরা। গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন আগত সবাই। উৎসবে যোগ দেয়া হলভর্তি অতিথিরা তৃপ্তি মিটিয়ে পিঠার স্বাদ আস্বাদন করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কনসাল জেনারেল পতœী জুলী ফেরদৌসী ফরহাদ, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, টাইম টিভির সিইও আবু তাহের, কবি জুলি রহমান, নাসরিন চৌধুরী, কবি এবিএম সালেহ উদ্দিন, সাংবাদিক আকবর হায়দার কিরন, প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, মেহের চৌধুরী, জুঁই ইসলাম প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএসএনিউজঅনলাইন.কম ও সাপ্তাহিক জনতার কন্ঠ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বাংলাদেশ সোসাইটির স্কুল বিষয়ক সম্পাদক আহসান হাবিব, কর্মকর্তা মনিকা রায়, আজাদ বাকির ও মোহাম্মদ সাদি মিন্টু, আরবান হেলথ প্লানের মেহেরুন্নেসা জোবায়দা, এশিয়ান ড্রাইভিং স্কুলের কর্ণধার এস আর লিংকন, কমিউনিটি এক্টিভিস্ট রফিকুল ইসলাম, জে মোল্লা সানি, মামুন রহমান, লোকমান হোসেন লুকু, তিতুমির, শাহিনা পলি, কামরুন্নাহার রিতাসহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে কনসাল জেনারেল, বাংলাদেশ সোসাইটির সভাপতিসহ অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান হয়। আয়োজনকে প্রাণবন্ত করে রাখে আকর্ষণীয় সব মজাদার বাঙালী পিঠা আর সাংস্কৃতিক পরিবেশনা। সেরা পিঠা এবং মহিলাদের দেশীয় সাজের জন্য পুরস্কার প্রদান করা হয়।
একদিকে পিঠা খাওয়ার ধুম, অন্যদিকে তাহমিনা শহীদ, তানিয়াসহ জনপ্রিয় শিল্পীদের গানে মাতোয়ারা হল ভর্র্তি দর্শক-শ্রোতা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পিঠা উৎসব বাঙালীর হাজার বছরের সংস্কৃতির একটি অংশ। এধরনের আয়োজন প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের ঐতিহ্যবাহী কৃষ্টি-কালচারের সাথে পরিচিত করার একটি বড় সুযোগ তৈরী করে দেয়। আমাদের মন প্রাণ বাঙালীত্বের আমেজে ভরে দেয়।
আয়োজক মাকসুদা আহমেদ সকলের সহযোগিতা কামনা করে ভবিষ্যতে আরো ভাল অনুষ্ঠান উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

https://www.facebook.com/USANewsNY/videos/2111885705495884/

https://www.facebook.com/USANewsNY/videos/2111848222166299/

https://www.facebook.com/USANewsNY/videos/2111840318833756/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV