নিউইয়র্কের ব্রঙ্কসে সেইফ হেল্থ মেডিকেল কেয়ারের ইফতার মাহফিল : রমজানের তাৎপর্যসহ স্বাস্থ্য সেবা সম্পর্কে আলোচনা
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান সেইফ হেল্থ মেডিকেল কেয়ারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ২০ মে রোববার। বাংলাবাজার জামে মসজিদে ধর্মীয় উৎসব আমেজে আয়োজিত এ ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য এবং স্বাস্থ্যসম্মত বিভিন্ন খাবারসহ স্বাস্থ্য সুরক্ষায় করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সেইফ হেল্থ মেডিকেল কেয়ারের কর্ণধার আমেরিকান বোর্ড সার্টিফাইড মেডিসিন বিশেষজ্ঞ মাউন্ট সাইনাই স্কুল অব মেডিসিনের সহকারী অধ্যাপক ও এল্মহার্স্ট হসপিটালের মেডিসিন বিভাগের এটেনডিং ফিজিশিয়ান ডা. মোহাম্মদ হেলাল উদ্দিন, এম.ডি রমজানে স্বাস্থ্যসম্মত বিভিন্ন খাবারসহ স্বাস্থ্য সুরক্ষায় করণীয় সম্পর্কে পরামর্শ প্রদান করেন। তিনি শারীরিক পরীক্ষা, ফ্রি ব্লাড প্রেসার ও ডায়াবেটিস চেক-আপ সহ বহুমুখি উন্নতমানের স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য ১৩৮১, ক্যাসেলহিল এভিনিউর সেইফ হেল্থ মেডিকেল কেয়ারে সকলকে আমন্ত্রণ জানান।
ইফতার মাহফিলে বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া মুনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিনসহ বাংলাদেশী কমিউিনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন। ইফতার মাহফিলে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার জন্য দোয়া করা হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!