নিউইয়র্কের ব্রঙ্কসে স্টারলিং ফার্মেসীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কের বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে গত রোববার অনুষ্ঠিত হয়েছে স্টারলিং ফার্মেসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। স্টারলিং ফার্মেসীর আমন্ত্রণে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলে আয়োজিত এ ইফতার মাহলিলে বাংলাদেশী কমিউিনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী সহ বিপুল সংখ্যক প্রবাসী সপরিবারে অংশ নেন।
ইফতার অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানান ফার্মেসীর সত্ত্বাধিকারী এডভোকেট কায়্যূম চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক আইনজীবি মো. এন মজুমদার, জাকির আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন হাদিসের আলোকে মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য বর্ণনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া। দোওয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা উবায়দুল হক। ইফতার মাহফিলে বিশ্ব শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া