Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে হেইট ক্রাইমের শিকার বাংলাদেশী মজিবুর রহমান, প্রবাসী বাংলাদেশিদের মাঝে আতঙ্ক

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: January 17, 2016 | 10:08 PM

mujibইউএসএনিউজঅনলাইন : নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত ব্রঙ্কসে হেইট ক্রাইমের শিকার হয়েছেন মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি। নিজ বাড়ির পাশের শিক্ষাপ্রতিষ্ঠান পিএস-১১৯ স্কুলের সামনে স্থানীয় সময় গত ১৫ জানুয়ারি শুক্রবার বিকেলে এ হেইট ক্রাইমের শিকার হন পায়জামা-পাঞ্জাবি-টুপি পরা মজিবুর। ৪৩ বছর বয়সী বাংলাদেশী মুজিবুর রহমান ব্রঙ্কসের পার্কচেস্টারের বাসিন্দা ও পার্কচেস্টার জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খলিলুর রহমানের ছোট ভাই। মজিবর রহমান পুলিশকে জানিয়েছেন, ওই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে ৯ বছর বয়সী তার ভাগনী। তাকে নিয়ে যাওয়ার জন্য স্কুলের সামনে অপেক্ষা করছিলেন মজিবুর রহমান। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে দুই কৃষ্ণাঙ্গ যুবক তাকে কোনো কিছু বুঝে ওঠার আগেই ‘আইসিস আইসিস’ বলে কিল ঘুষি দিতে থাকেন। এতে মাটিতে লুটিয়ে পড়েন মুজিবুর রহমান। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পুলিশ কল করলে সাথে সাথেই পুলিশ এসে তাকে মারাত্মক আহতাবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকায় ২৫ হাজারেরও বেশি বাংলাদেশির বসবাস। সেখানে বাংলাবাজার এভিনিউ রয়েছে। বাঙালী মালিকানায় গড়ে ওঠেছে বেশ কটি মসজিদ। অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মালিকও প্রবাসী বাংলাদেশি।
রাস্তায় পায়জামা-পাঞ্জাবি পরা ব্যক্তিকে দেখে জঙ্গি সন্দেহে তার ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিউইয়র্ক টাইমস, ডেইলি নিউজ ও নিউইয়র্ক পোস্টসহ অনেক পত্রিকায় গুরুত্বের সঙ্গে হামলার সংবাদটি প্রকাশ করা হয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়েছেন কমিউনিটি নেতারা। অনেকের অভিযোগ, মজিবুর রহমানের দাড়ি ও টুপি থাকায় ডোনাল্ড ট্রাম্পের ইসলামবিদ্বেষী বক্তব্যের জেরেই হেইট ক্রাইমের শিকার হন মুজিবুর রহমান।
আহত মজিবুর রহমানকে দেখতে ১৬ জানুয়ারি শনিবার সকাল থেকেই ছুটে যান স্থানীয় জনপ্রতিনিধি, মূলধারার রাজনীতিক, কমিউনিটি নেতা, খতিবসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশী। মজিবুরকে তার বাসায় দেখতে যান স্থানীয় জনপ্রতিনিধি স্টেট এসম্বলিম্যান লুইস সিপুলভেদা, ব্রঙ্কসের বাংলাদেশী কমিউনিটি নেতা ও আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আবদুর রহীম হাওলাদার, প্রফেসর শেখ আল মামুনসহ সহ কমিউনিটির নেতারা। ঘটনার নিন্দা জানিয়ে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস দেন তারা। হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেছেন নিউইয়র্ক প্রবাসী বাঙালিরা। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা না গেলে পোশাকের কারণে মুসলিমদের ওপর হামলার ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। এর প্রতিবাদে শিগগরিই কর্মসূচির ডাক দিবেন বলে জানান নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির নেতারা।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তে মাঠে নেমেছেন নিউইয়র্ক সিটির পুলিশ বিভাগের হেইট ক্রাইম বিভাগের কর্মকর্তারা। ধর্মীয় বিদ্বেষমূলক ওই হামলায় জড়িতদের গ্রেপ্তারে তাদের ‘হেইট ক্রাইম টাস্ক ফোর্স’ কাজ করছে।

এর আগেও হেইট ক্রাইমের শিকার হন নিউইয়র্কের এস্টোরিয়ার সরকার হক নামের বাংলাদেশি গ্রোসারি ব্যবসায়ী। ২০১৫ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহের ওই ঘটনা ছিল কমিউনিটিতে গেল বছরের আলোচিত এক ঘটনা।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের প্রবেশাধিকার নিষিদ্ধের দাবি তোলার পর যুক্তরাষ্ট্রে মুসলিমবিরোধী মনোভাব মাথাছাড়া দিয়ে ওঠে বলে রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV