নিউইয়র্কের ব্রঙ্কসে ২১শে ফেব্রুয়ারির প্রভাত ফেরি
নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে এই প্রথম বারের মত ২১শে ফেব্রুয়ারী মঙ্গলবার প্রভাত ফেরির আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস (বাফা) । এই আয়োজনে এগিয়ে আসছে কমুনিটির অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ| বাফার শিক্ষার্থী ও অভিভাবকগণ এই আয়োজনকে কেন্দ্র করে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কাজ করে যাচ্ছে| বাফার আয়োজনে উপস্থিত হবার জন্য বাফা কমিউনিটি’র বিশিষ্ট ব্যক্তি বর্গ ও অন্যান্য সকল অর্গানাইজেশন, কমুনিটি এক্টিভিস্ট এবং সর্বসাধারনের কাছ থেকে সহযোগিতা কামনা করছে। বিশেষ করে বাবা-মা রা তাদের সন্তানদের নিয়ে এই প্রভাত ফেরিতে অংশ নিবেন এবং নতুন প্রজন্মকে বাংলাদেশ এর ইতিহাস জানাতে মুখ্য ভূমিকা রাখবেন, নিজেরাও গর্বিত হবেন। প্রভাত ফেরিতে অংশ নিতে উপস্থিত হবার স্থান (optimum tutorials) 1454 Olmstead Ave, Bronx, NY 10462 , সময় সকাল ৮ ঘটিকা। প্রভাত ফেরি শেষে ২০৯৯ স্টারলিং/বাংলাবাজার এভিনিউতে অবস্হিত এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অংকিত শহীদ মিনারের সামনে নির্মিত বেদীতে পুস্পস্তবক অর্পন করা হবে। বিস্তারিত জানতে যোগাযোগ| বাফা কর্তৃপক্ষ ৩৪৭ ৩৮৭ ৭৮৯৭, ৩৪৭ ৩৮৭ ৭৯১১, ৬৪৬-৬৮৩-৭৯৪২ , ৬৪৬ ২৭০ ৪৯৯৫, ৩৪৭ ৪৮৪ ৭০৯৬ । [email protected]
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ