Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কস মুসলিম সেন্টারে ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: June 15, 2017 | 11:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কস মুসলিম সেন্টারে ধর্মীয় উদ্দীপনায় ইফতার ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ব্রঙ্কসের ২৫৩১ ডেভিডসন এভিনিউর মসজিদ ভবণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আমেরিকায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে ইসলামী সংস্কৃতি তুলে ধরা এবং তাদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। ব্রঙ্কস মুসলিম সেন্টার ইউএসএ ইনকের সভাপতি মাওলানা আবদুর রহমান ইফতার মাহফিল ও দোওয়া মুনাজাত পরিচালনা করেন।এাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রঙ্কস মুসলিম সেন্টার ইউএসএ ইনকের সহ সভাপতি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ডাইরেক্টর আবদুর রহিম বাদশা, সাধারণ সম্পাদক মো: সোলায়মান আলী, মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার প্রফেসার শেখ আল মামুন প্রমুখ।
ব্রঙ্কস মুসলিম সেন্টারের ট্রাস্টিবোর্ড, কার্যকরী কমিটির সদস্যসহ বিপুল সংখ্যক মুসল্লী ইফতার মাহফিলে যোগ দেন। পরে মুসলিম উম্মা ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ