সাথে সাথেই পুলিশ কল করা হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং শামসুন নাহারকে (৫৩) মৃত অবস্থায় উদ্ধার করে কিং কাউন্টি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালেই তার পোস্ট মর্টেম করা হয়। শামসুন নাহারের নামাজে জানাজা গত ১৬ এপ্রিল বাদ মাগরিব ব্রুকলিনের বেলাল মসজিদে অনুষ্ঠিত হয় এবং ১৭ এপ্রিল গ্রেটার নোয়াখালি সমিতির ক্রয়কৃত ওয়াশিংটন মুসলিম গোরস্তানে দাফন করা হয়।
মোহাম্মদ ইউছুপ ১৯৮১ সালে আমেরিকায় আসেন। আমেরিকায় এসে ব্রুকলিনেই বসবাস শুরু করেন।
এই মর্মান্তিক মৃত্যুর পর ব্রুকলিনে বাংলাদেশি কম্যুনিটিতে শোকের ছায়া নেমে আসে। কেউ মেনে নিতে পারছেন না এই আত্মহত্যা।
নিউইয়র্কের ব্রুকলিনে গলায় ওড়না পেঁচিয়ে বাংলাদেশি নারীর আত্মহত্যা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রুকলিনে বাংলাদেশি এক নারী গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম শামসুন নাহার। স্বামীর নাম মোহাম্মদ ইউছুপ। জানা গেছে, গত ১৫ এপ্রিল সকাল ৮টা ১৫ মিনিটের সময় নিজ বাসার বেইসমেন্টে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন শামসুন নাহার। মোহাম্মদ ইউছুপ স্ত্রী শামসুন নাহার এবং একমাত্র সন্তান সাইফ উদ্দিনকে নিয়ে ৬২৮ ওয়েস্টমিনিস্টার ব্রুকলীনে নিজ বাড়িতে বসবাস করতেন। মোহাম্মদ ইউছুপ বলেন, ১৫ এপ্রিল আমরা এক সাথে তাহজ্জতের নামাজ, ফজরের নামাজ, ইশরাকের নামাজ ও কোরআন তেলওয়াত করি। নামাজ পড়ে আমি ঘুমিয়ে যাই। আমার সন্তান সাইফ উদ্দিন ঘুম থেকে ওঠার পর আমার স্ত্রী তার সন্তানকে রুটি বানিয়ে নাস্তা করান। নাস্তা করার পর সকাল ৮টা ৫ মিনিটের সময় সাইফ উদ্দিন কাজে চলে যান। সাইফ উদ্দিন উভার চালান। সাইফ উদ্দিন কাজে চলে যাবার পর মোহাম্মদ ইউছুপ ঘুম থেকে ওঠেন এবং দেখতে পান যে তার স্ত্রী বাসায় নেই। তিনি বাসার বিভিন্ন রুম খুঁজতে থাকেন। দেখতে পান তার বাসার বেইসমেন্টের দরজা খোলা। সেই দরজা দিয়ে তিনি বেইসমেন্টে গিয়ে দেখতে পান যে, তার স্ত্রী ওড়না পেঁচিয়ে একটি পাইপের সাথে ঝুলে রয়েছেন। তার পায়ের স্যান্ডেল দুটো ফ্লোরেই পড়ে রয়েছে, একটি মিল্ক র্যাক তার পায়ের নিচে। ধারণা করা হচ্ছে এই মিল্ক র্যাকের সহযোগিতায় তিনি আত্মহত্যা করেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!