Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রুকলিনে সিএমবিবিএ’র জমজমাট পথমেলা

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: August 12, 2015 | 4:50 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক :: নিউইয়র্কে বাংলাদেশী ব্যবসায়ীদের সংগঠন চার্চ-ম্যাকডোনান্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের (সিএমবিবিএ) দশম বছর পূর্তি উৎসব ও পথমেলা গত ৯ আগষ্ট রবিবার অনুষ্ঠিত হয় ব্রুকলিনে। প্রবাসে বাংলাদেশের দেশীয় সংস্কৃতিকে মুলধারায় ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় জমজমাট এই মেলার। চমৎকার ইভেন্টে সাজানো ছিল সিএমবিবিএর এবারের এই পথমেলায় এবং মেলায় আসেন নানা বয়সের প্রবাসী বাংলাদেশীরা।১.৩০ মিনিটে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে বহু প্রতিক্ষিত পথ মেলার উদ্বোধন করেন ব্রুকলীন সাউথ জোনের পুুলিশ অফিসার মিষ্টার গাঞ্জালিজ।

এসময়ে উপস্থিত ছিলেন সিএমবিবিএর সভাপতি ফখরুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ এল আলী,   সিএমবিবিএ  মেলা উদযাপন  কমিটির আহবায়ক খন্দকার এ এইচ এম জগলু,সদস্য সচিব মোহাম্মদ ইসলাম , মূলধারার লিডার ও মেলার প্রধান সমন্বয়করী মোহাম্মদ মাহাব, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, ।সিএমবিবিএর সিএমবিবিএর ত্রুীড়া ও অ্যাপায়ন সম্পাদক শামীম সিদ্দিকী, মূলধারার লিডার এরিক কুমার, পুলিশ অফিসার মাইক ম্যালেসি, ওয়েল কেয়ারের সালেহ আহমেদ প্রমুখ

এ উপলক্ষ্যে সওদাগরনামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয় এবং ম্যাগাজিনের  প্রধান সম্পাদক ছিলেন  মোহাম্মদ এম মাহাব,

মেলার মূল পর্ব শুরু হয় যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে। চার্চ ম্যাকডোনাল্ডের সুপরিসর রাস্তা বন্ধ করে এ মেলায় প্রায় শতাধিক স্টল বসে। সবচেয়ে বেশী স্টল ছিল পোষাক আর গয়নার। এছাড়াও ছিল হরেক রকমের দেশীয় খাবারের দোকান।ঝালমুড়ি-চটপটির ঝালে, কমলা লেবুর শরবত, মহিলাদের শাড়ি-গয়নার দোকানে গিয়ে দর কষাকষিতে আর জনপ্রিয় শিল্পীদের আধুনিক গান, গ্রাম বাংলার পল্লীগীতি, ভাটিয়ালী, ভাওয়াইয়া, লোক সঙ্গীতসহ দেশজ গানে ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকা রবিবারে পরিণত হয় এক টুকরোমিনি বাংলাদেশ

 মঞ্চে চলে নাচ, গান আর ফাঁকে ফাঁকে আমন্ত্রিত অতিথিদের বক্তব্য। মেলায় বিশেষ আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী।মেলায় সঙ্গীত পরিবেশন করেন যুক্তরাষ্ট্র সফররত জনপ্রিয় শিল্পী শুভ্র দেব, রবি চৌধুরী, সিনথিয়া, স্থানীয় শিল্পী শামীম সিদ্দিকী, তানভীর শাহীন, জলি প্রমুখ। বাংলাভিশন ও এনআরবি নিউজ টুয়েন্টি ফোর ডট কমের নিউইয়র্ক প্রতিনিধি অভি আজিমকে সম্মাননা দেয়া হয় এছাড়া কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য প্রবাসী কয়েকজন বিশিষ্টজনকে সম্মাননা প্রদান করা হয়। 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV