Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ম্যানহাটানে একটি বিশাল ক্রেন ভেঙে পড়ে একজন নিহত, দু’জন আহত

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: February 6, 2016 | 8:05 AM

নিউইয়র্ক:  নিউইয়র্কের ম্যানহাটানে নির্মাণ কাজে ব্যবহৃত একটি বিশাল ক্রেন ভেঙে পড়ে একজন নিহত এবং দু’জন আহত হয়েছেন। শুক্রবার সকালে তুষারঝড়ের মধ্যে শহরতলীর রাস্তায় দাঁড় করানো সারি সারি গাড়ির ওপর ক্রেনটি ভেঙে পড়লে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে নিউইয়র্ক সিটির ফায়ার সার্ভিস। রয়টার্স । ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। মারাত্মকভাবে জখম দুজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে এবং আরেকজন সামান্য আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনায় আরও মানুষ আহত হয়েছে এবং অনেক গাড়িতে চাপা পড়ে আছে। ঝড়ো হাওয়ার কারণে ক্রেনটি ভেঙে পড়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র বাতাসের কারণে কর্মীরা ক্রেনটিকে নিচে নামানোর সময় এটি উল্টে পড়ে। তবে কোনও নির্মাণকর্মী এ ঘটনায় আহত হয়নি। প্রতিবেদনে বলা হয়, ক্রেনটি কয়েক শ’ ফুট লম্বা। ফলে এটি শহরের একটি ব্লকেরও বেশি জায়গার রাস্তাজুড়ে পড়ে আছে। এতে করে শহরে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে আরো বলা হয়, ক্রেনটির একপাশে লেখা রয়েছে ‘বে ক্রেন’। এটি দিয়ে কি ধরনের কাজ করা হচ্ছিল তা স্পষ্ট জানা যায়নি। এ ব্যাপারে দুর্ঘটনাস্থলের কাছেই কর্মরত এক নির্মাণকর্মী বলেন, ক্রেনটি পড়ে যাওয়ার সময় তিনি অনেক জোরে একটি শব্দ শুনতে পান। মাটিও কেঁপে ওঠে। নিউইয়র্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রেনের শব্দ ৫০০০ ফুট দূর থেকেও শোনা গেছে। এ ঘটনার পর নিউইয়র্ক শহরের সব ক্রেন নিচে নামানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ