Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ম্যানহাটানে সিটি কাউন্সিলম্যানের আয়োজনে ভিন্ন আমেজের ঈদ পুনর্মিলনী : ম্যানহাটানের রিভার ব্যাংক স্টেট পার্কের খোলা মাঠে ঈদ জামাতের উদ্যোগ

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: July 2, 2017 | 12:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্কের ম্যানহাটানে সিটি কাউন্সিলম্যানের আয়োজনে উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ডিস্ট্রিক্ট ৯ এর কাউন্সিলম্যান বিল পারকিন্স স্থানীয় সময় গত ১ জুলাই শনিবার দুপুরে ম্যানহাটানের এডাম ক্লেটন পাওয়েল জুনিয়ার স্টেট অফিস বিল্ডিং হল রুমে ’পোস্ট ঈদ সেলেব্রেশান’ শিরোণামে এ ঈদ উৎসবের আয়োজন করেন। এটি ছিল কাউন্সিলম্যান বিল পারকিন্স’র ১২ তম বার্ষিক পোস্ট ঈদ সেলেব্রেশান। অনুষ্ঠানে মজাদার সব খাবারে আপ্যায়িত করা হয় আগত অতিথিদের। বর্ণাঢ্য এ আয়োজনে কাউন্সিলম্যান বিল পারকিন্স আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। এসময় অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ম্যানহাটান আসসাফা ইসলামিক সেন্টার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউএসএ বাংলাদেশী অর্গানাইজেশনের সভাপতি ইকবাল আহমেদ মাহবুব। অনুষ্ঠানে কাউন্সিলম্যান বিল পারকিন্স নিজেই অন্যান্যদের সঙ্গে নিয়ে অতিথিদের মাঝে খাবার পরিবেশন ও তদারকি করেন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের পর সিটি কাউন্সিলম্যানের আয়োজনে আরেকটি বিশেষ আনন্দে উৎসবে যোগ দিতে পেরে ভীষণ খুশি ধর্মপ্রাণ মুসলমানগণ।অনুষ্ঠানে কাউন্সিলম্যান বিল পারকিন্স মুসলিম কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এধরনের সুন্দর আয়োজন করতে পেরে আমি ভীষণ তৃপ্ত। এই আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, আমি সবসময় মুসলমানদের পাশে আছি এবং থাকব। তিনি বলেন, আমেরিকায় সকলের সমান অধিকার নিশ্চিত করেছে দেশটির সংবিধান। সকল ধর্ম-বর্ণের সমঅধিকার-এটিই হচ্ছে বিশ্বে আমেরিকার অহংকারের অন্যতম বিষয়। এধারা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
স্কিম অব থিঙ্কস মাল্টিমিডিয়ার ইউসেফের সঞ্চালনায় এবং কাউন্সিলম্যান বিল পারকিন্স’র লেজিলেটিভ ডিরেক্টর তাহজ টেরিস্টেন ক্যানিথ বেরিনের সহযোগিতায় এ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া মুনাজাত করা হয়। মুসলিম উম্মাসহ কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে একে অন্যের সাথে আলিঙ্গনের মাধ্যমে ঈদ উত্তর শুভেচ্ছা বিনিময় করেন।এসময় বক্তারা কাউন্সিলম্যান বিল পারকিন্সকে মুসলিম কমিউনিটির অকৃত্তিম বন্ধু হিসেবে আখ্যায়িত করেন। তারা এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, মুসলিম-আমেরিকানরা সব সময় তার পাশে থাকবে। অনুষ্ঠানে বিভিন্ন বক্তা এ ধরনের উদ্যোগের প্রশংসা করে প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু কিশোরদের জন্য এটি একটি বাড়তি পাওনা বলে মন্তব্য করেন। তারা বলেন, কাউন্সিলম্যান বিল পারকিন্সের উদ্যোগে ইসলামী সংস্কৃতিকে পৃষ্টপোষকতার যে প্রয়াস নেয়া হয়েছে তা ইতিহাস হয়ে থাকবে।
অনুষ্ঠানে ইকবাল আহমেদ মাহবুব মুসলিম সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব দু’ঈদ পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার ঈদ জামাত ম্যানহাটানের সুবিশাল রিভার ব্যাংক স্টেট পার্কের খোলা মাঠে করার প্রস্তার রাখেন। সবাই এ প্রস্তাব সমর্থণ করেন। কাউন্সিলম্যান বিল পারকিন্সও এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।অন্যান্যের মধ্যে টিভি উপস্থাপক ও ইউএসএনিউজঅনলাইন.কম এর সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, কমিউনিটি এক্টিভিস্ট দীন ইসলাম, সাইফুল ইসলামসহ ম্যানহাটানে বসবাসরত বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মুসলমান স্বপরিবারে এ উৎসবে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ভিন্ন এক উৎসব আমেজ মেতে ওঠেন সবাই।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ