নিউইয়র্কের সরকারি স্কুলে চতুর্থ ভাষা হিসেবে স্থান পেয়েছে বাংলা
নিউইয়র্কের সরকারি স্কুলে চতুর্থ প্রধান ভাষা হিসেবে স্থান পেয়েছে বাংলা। গত দুই দশকে নিউইয়র্কে বাংলাদেশ থেকে আগত অভিবাসীদের সংখ্যা বেড়েছে। একইসঙ্গে এই শহরের সরকারি স্কুলগুলোতে বাঙালি ছাত্রছাত্রীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ছয় হাজারে। নিউইয়র্কের শিক্ষা কমিশনারের অফিসের দেয়া তথ্য অনুসারে, ইংরেজি ভাষার পর শহরটির স্কুলে সর্বাধিক ব্যবহৃত ভাষা স্প্যানিশ ও চীনা। চতুর্থ স্থানে রয়েছে বাংলা। বর্তমানে নিউইয়র্কের ব্রুকলিন, ব্রঙ্কস ও কুইন্সের বাঙালি অধ্যুষিত অঞ্চলে অবস্থিত তিনটি স্কুলে ইংরেজির পাশাপাশি বাংলার সমান্তরাল ব্যবহারের সুযোগ রয়েছে। দ্বিভাষিক কর্মসূচি নামে পরিচিত এই ব্যবস্থায় ছাত্রছাত্রী একই সঙ্গে ইংরেজি ও তার মাতৃভাষায় পাঠ গ্রহণের সুযোগ পায়।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া