Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

নিউইয়র্কের স্পেশালাইজড্ হাই স্কুল ভর্তি পরীক্ষা ২০১৯ : মামুন’স টিউটোরিয়ালে সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: December 5, 2018 | 11:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের আগামী ২০১৯ সালের স্পেশালাইজড্ হাই স্কুল ভর্তি পরীক্ষা বিষয়ক সেমিনার করেছে প্রবাসে বাঙালি কমিউনিটির অন্যতম সেরা টিউটোরিং সেন্টার মামুন’স টিউটোরিয়াল। গত ১ ডিসেম্বর শনিবার সন্ধ্যে সাড়ে ৬টায় মামুন’স টিউটোরিয়ালের ব্রঙ্কস শাখায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত দিক সেমিনারে স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন প্রতিষ্ঠানটির কর্ণধার ও হাই স্কুল ম্যাথ টিচার শেখ আল মামুন এবং শিক্ষকতায় বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন মি. স্কট। সেমিনারে ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়। এসময় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন টিচার শেখ আল মামুন এবং মি. স্কট। সেমিনারে স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তিচ্ছু সপ্তম গ্রেডের ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 
সেমিনারে হাই স্কুল ম্যাথ টিচার শেখ আল মামুন বলেন, মামুন’স টিউটোরিয়ালের সহযোগিতায় প্রতি বছর বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী সিটির বিভিন্ন স্পেশালাইজড স্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে। তার প্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় ইতোমধ্যে অগনিত ছাত্র-ছাত্রী স্টাইভেসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকসহ সিটির নামীদামি হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে।
সেমিনারে জানান হয়, স্পেশালাইজড স্কুলে ভর্তির সুযোগ নিতে হলে অবশ্যই ভালো স্কোর থাকতে হয়। আগামী শিক্ষা বর্ষে প্র্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীরা যাতে ভালো স্কোর করতে পারে এজন্যই এ সেমিনারের আয়োজন করা হয়েছে। স্পেশালাইজড্ স্কুলে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফলের জন্য সব ধরণের গাইডলাইন দেয়া হয়েছে। স্পেশালাইজড্ হাই স্কুল সিলেকশন বিষয়ে নির্দেশনা দেয়া হয়। ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করতে নিয়মিত পড়াশুনা, হোমওয়ার্ক, প্রস্তুতিমূলক টেস্টের ওপর গুরুত্ব দেয়া হয়। শেখ আল মামুন জানান, টিউটোরিয়ালে সকল ক্ষেত্রেই আমরা সর্বাধিক প্রয়োজনীয় বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। সার্বিক বিষয়ে সহায়তার পাশাপাশি নিবিড় নিরীক্ষাধর্মী প্রস্তুতিমূলক কোর্স নিয়ে থাকি। তিনি বলেন, শিক্ষার্থীর কাঙ্খিত সাফল্য নিশ্চিত কল্পে শিক্ষার্থীদের সাথে নিবিড় সম্পর্ক স্থাপনের মাধ্যমে তাদের দুর্বলতা ও সেরা অংশটুকু চিহ্নিত করে সে আলোকে তাদের গড়ে তোলার প্রচেষ্টা চালানো হয়। এ ব্যাপারে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও কার্যকর ভূমিকা রাখতে হবে। সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় মামুন’স টিউটোরিয়াল থেকে ভবিষ্যতে আরও বেশি ছাত্র-ছাত্রী স্পেশালইজড হাই স্কুলে ভর্তির সুযোগ পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন শেখ আল মামুন।
উল্লেখ্য, নিউইয়র্কে স্পেশালাইজড্ হাই স্কুল ভর্তি পরীক্ষা আগামী বছরের অক্টোবরে অনুষ্ঠিত হবে। প্রতি বছর সিটির ৮টি স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তির জন্য প্রায় ৫০ হাজার ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে প্রতিযোগিতামূলক এ পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে মাত্র ৫ হাজার ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পায়।
এদিকে, মামুন’স টিউটোরিয়ালে বিভিন্ন কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে শেখ আল মামুন তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ : ১৫০৪ ওলমস্টেড এভিনিউ (কর্ণার অব স্টার্লিং এভিনিউ), ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬২ এবং ৩৭-২১, ৭২ স্ট্রিটের দোতলায় (টক অব দ্য টাউন রেস্টুরেন্টের ওপরে) জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২। ফোন : ৯১৭-৫৬১-১০৯০, ৩৪৭-৬৫৭-০৫৩০ এবং ৭১৮-৫০৭-২১১৩।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV