নিউইয়র্কের ২৬তম আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার অনুষ্ঠান সূচি
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে মুক্তধারার আয়োজনে বাঙালি-অধ্যুষিত জ্যাকসন হাইটসের পিএস ৬৯ মিলনায়তনে ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা অনুষ্ঠিত হবে। উৎসবে অংশ নিতে ১৭ মে নিউইয়র্কে আসেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। ১৮ মে আসবেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার। তাঁরা ১৯ মে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। মেলার অন্যান্য কার্যক্রমে উপস্থিত থাকবেন। ২৬-তম নিউইয়র্ক বইমেলা ও আন্তর্জাতিক বাংলা উৎসব ১৯,২০ ও ২১ মে ২০১৭ পি এস ৬৯, জ্যাকসন হাইটস (৩৭ এভিন্যু ও ৭৭ স্ট্রিট), নিউইয়র্ক আয়োজনেঃ মুক্তধারা ফাউন্ডেশন, নিউইয়র্ক অনুষ্ঠান সূচি :
১৯ মে, শুক্রবারঃ উদ্বোধন ৬:০০ উন্মুক্ত অনুষ্ঠান, ডাইভারসিটি প্লাজা, জ্যাকসন হাইটস ব্যবস্থাপনায়ঃ মোশাররফ হোসেন, গোপাল স্যানাল, শাহাদৎ, শুভ, ফাহিম রেজা নূর, জাকিয়া ফাহিম, স্বপ্ন কুমার, মণিকা রায়, পূর্ণিমা রায়, মিশুক সেলিম, মকসুদা আহমদ, রওশন হাসান ও আলপনা গুহ। জমায়েত, বিশিষ্ট অতিথিদের বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান। সঞ্চালনায় ফাহিম রেজা নূর ও মোশাররফ হোসেন। ৭:০০ মঙ্গল শোভাযাত্রা (ডাইভারসিটি প্লাজা থেকে পি এস ৬৯ পর্যন্ত)। ব্যবস্থাপনায় মোশাররফ, গোপাল, শুভ, মিশুক সেলিম। (পরবর্তি সকল অনুষ্ঠান মূল মঞ্চে) মুক্তমনা মঞ্চ ৭:৩০ আনুষ্ঠানিক উদ্বোধন। বেলুন উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধন, করবেন অধ্যাপক পবিত্র সরকার। ব্যবস্থাপনায় রানু ফেরদৌস। সহযোগিতায় নাসরিন চৌধুরী, রাহাত কাজী, উম্মে কুলসুম পপি। ৭:৪৫ উদ্বোধনী সঙ্গীতঃ আলো আমার আলো। পরিবেশনায়ঃ আনন্দধ্বনি। ৭:৫৫ স্বাগত বক্তব্যঃ ফেরদৌস সাজেদিন, আহ্বায়ক, নিউইয়র্ক বইমেলা ও আন্তর্জাতিক বাংলা উৎসব ২০১৭। ৮:০০ মঙ্গল প্রদীপ প্রজ্বলন। প্রজ্বলনের সময় গানঃ আগুনের পরশমণি। পরিবেশনায়; আনন্দধ্বনি। ৮:৩০ স্বাগত বক্তব্যঃ শামসুজ্জামান খান, পবিত্র সরকার, শামীম আহসান, সায়মন জাকারিয়া, আমিরুল ইসলাম, অনিন্দিতা কাজী, ডঃ লীনা তাপসী, ডঃ জিয়াউদ্দিন আহমদ, মনজুর আহমদ, জামাল উদ্দিন হোসেন, রোকেয়া হায়দার। ৯:০০ আবহমান বাংলা। উদ্বোধনী পরিবেশনা। অংশগ্রহণেঃ নৃত্যাঞ্জলি। ৯:৩০ আগামী। নতুন প্রজন্মের শিল্পীদের অনুষ্ঠান। অংশগ্রহণেঃ অন্তরা সাহা ও মার্জিয়া স্মৃতি (নৃত্য), রিতিকা দেব (আবৃত্তি), চন্দ্রিকা দে (সঙ্গীত), শ্রুতিকণা দাশ (ভায়োলিন, বিরশা (স্যাক্সোফোন), শতাব্দী রায় (সঙ্গীত)। ১০:০০ রবীন্দ্রনাথের গান, একক পরিবেশনা। অংশগ্রহণে শামা রহমান। ১১:০০ বইমেলা পরিদর্শন ও আপ্যায়ন। দ্বিতীয় দিন, ২০ মে, শনিবার ১১:০০ – ১:০০ নির্মল বাঙালি আড্ডা, সাথে বাঙালি প্রাতরাশ। অংশগ্রহণে সকল লেখক ও সাহিত্যামোদী। সঞ্চালনায় ইকবাল হাসান। ১:০০ – ১:৪৫ মুখোমুখিঃ লেখক-প্রকাশক-পাঠক। উন্মুক্ত আলোচনা, সঞ্চালনায় ফাহিম রেজা নূর। ১:৫০ – ২:০০ আমার নজরুল। বলবেন ফেরদৌস আরা। ২:০৫ – ৩:০০ কবিতা। পাঠ ও আবৃত্তি। সঞ্চালনায়ঃ মনজুর কাদের। ৩:১০ – ৪:০৫ নতুন বই। অংশগ্রহণেঃ ১) সুনীল কৃষ্ণ দে- মানুষ হওয়ার উপকরণ; ২) দুলাল তালুকদার- আমি; ৩)আহমেদ ছহুল- তখনো আমার ঘরে রাত; ৪) আহম্মদ হোসেন বাবু- দাড়ালে না কথা ছিল; ৫) মনজুর কাদের- গোলাপ বাগান আগলে রাখি; ৬) খালেদ সরফুদ্দিন- কুটুম কুটুম; ৭) স্বপ্ন কুমার- কেনেরে কুমার তুই ভিন দেশো গেলে; ৮) মনিজা রহমান- ঝর্নার জলের কারাগার; ৯) শামস আল মমীন- নির্বাচিত কবিতা; ১০) শামস চৌধুরী রুশো- গোলকের উল্টো পিঠে; ১১) রওশন হাসান – বাতাসে দোঁহের সংকেত ভেসে আসে; ১২) তাহমিনা জামান- আমার দেখা কিছু মানুষ; ১৩) রোমেনা লেইস- মেঘের দেশে মেঘ বালিকা; ১৪) শাহ আলম দুলাল- সব কিছুতেই একটা কম; ১৫) কাজী জহিরুল ইসলাম- রাস্তাটি ক্রমশ সরু হয়ে যাচ্ছে; ১৬) নাসরীন চৌধুরী- ভালো থেকো ভালোবাসা। বিশেষ অতিথিঃ পবিত্র সরকার ও শামসুজ্জামান খান। সঞ্চালনায় আদনান সৈয়দ। ৪:১০ – ৪:৩৫ পেশা ও প্রতিতীঃ পেশাজীবী যখন লেখক। ডাক্তার লেখকদের নিয়ে আড্ডা। অংশগ্রহণে সিনহা আবুল মনসুর ও শিহাব আহমেদ। সঞ্চালনায় ডঃ হুমায়ুন কবীর। অতিথিঃ পবিত্র সরকার ও আহমদ মাযহার। ৪:৪০ – ৪:৫০ একক কবিতা আবৃত্তিঃ মোহাম্মদ আহকাম উল্লাহ। ৪:৫৫ – ৫:২০ মূলধারার বাঙালি লেখক। অংশগ্রহণেঃ নাদিয়া চৌধুরী। উপস্থাপনা কৌশিক আহমদ। ৫:২৫ – ৫:৪৫ “সোনার ছেলে,” নাটিকা। পরিবেশনায়ঃ রঙ্গালয়। ৫:৫০ – ৬:১৫ একাত্তরের সহযোদ্ধা। সম্মাননা, স্যালি উলোবি। উত্তরীয় পড়াবেন শামসুজ্জামান খান ও ফাহিম রেজা নূর। ৬:২০ – ৬:৩০ চ্যানেল আই – মুক্তধারা ২০১৭ সাহিত্য পুরষ্কার। ঘোষণা করবেন আমিরুল ইসলাম ও ফেরদৌস সাজেদিন। ৬:৩৫ – ৭:০০ স্মরণ। কবি সৈয়দ শামসুল হক ও শহীদ কাদরীর কবিতা নিয়ে বিশেষ অনুষ্ঠান। পরিবেশনায়ঃ পেইন্টেড পোয়েমস। ভূমিকাঃ সোউদ চৌধুরী। ৭:০৫ – ৭:২৫ কালিকা। প্রয়াত লোকশিল্পী কালিকা প্রসাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। পরিচালনায়ঃ সেমন্তী ওয়াহেদ। ৭:৩০ – ৭:৪৫ অয়োময়। হুমায়ুন আহমদের গান। পরিবেশনায় শাহ মাহবুব। ৭:৫০ – ৮:১০ মুক্তধারা বইমেলা ২০১৭ ভাষণ। “অভিবাসী লেখকের ভাষা ও দেশকাল।” বক্তা অধ্যাপক পবিত্র সরকার। ৮:১৫ – ৮:৩৫ “লেখক বঙ্গবন্ধু,” বলবেন শামসুজ্জামান খান। ৮:৪০ – ৮:৫৫ সম্মাননা। পবিত্র সরকার ও শামসুজ্জামান খান। ৯:০০ – ৯:৩৫ হে নিরুপমা। উত্তর আমেরিকার শিল্পীদের গানের অনুষ্ঠান। অংশগ্রহণেঃ নাফিয়া উর্মি, শিখা আহমেদ, জাফর বিল্লাহ, জাভেদ ইকবাল। ৯:৪০ – ১০:৪০ একক সঙ্গীত, পরিবেশনায় ফেরদৌস আরা। ১০:৪৫ – ১১:৩০ বইমেলা পরিদর্শন। ২১ মে, রবিবার ১১:০০ – ১২:৫৫ কবিতা পাঠের আসর। ক। স্বরচিত কবিতা পাঠ। সঞ্চালনায় মোশাররফ হোসেন। খ। কবিতা নিয়ে আলোচনা – সমালোচনা – তর্ক-বিতর্ক। পরিচালনায় লুৎফর রহমান রিটন। অতিথিঃ আবুল হাসনাত। আপ্যায়নেঃ শুভ। ১:০০ – ১:৪০ নতুন বই। ১) তমিজ উদ্দীন লোদী- নির্বাচিত কবিতা; ২) প্রতীপ দাশগুপ্ত- গল্পে গল্পে দেশ বিদেশের কথা; ৩) মোখলেসুর রহমান সূর্য্যস্নানে আশাদের বাড়ি; ৪) সৈয়দ শামসুল হুদা-অনুক্ষণ; ৫) মিশুক সেলিম- জোছনার জলমাখা পদ্ম; ৬) রিমি রুম্মান- পূবের আকাশে ভোরের অপেক্ষায়; ৭) মাকসুদা আহমেদ- বৃষ্টি তোমার ছোঁয়া; ৮) খায়রুল আনাম- ভাষা-স্বাধীনতা; ৯) অরপি আহমেদ- আগুনমুখি; ১০) শামসাদ হুসাম- সিলেট: নিবাস বাংলাদেশ; ১১ কামরুন নাহার ডলি- প্রকৃতি ও উচ্ছাস; ১২)) আলম সিদ্দিকী- নামকাব্য; সালমা বাণী। অতিথিঃ শামসুজ্জামান খান। সঞ্চালনায়ঃ জসীম মল্লিক। ১:৪৫ – ২:০০ নতুন বইঃ মুক্তিযুদ্ধ ও সাহিত্য। ১) ফকির ইলিয়াস- মুক্তিযুদ্ধের মানচিত্র ও স্বাধীনতার উত্তরাধিকার; ২) শরিফ মাহবুবুল আলম- রুদ্র কিশোরের যুদ্ধ; ৩) আলী সিদ্দিকী- প্রতিপক্ষকাল। অতিথিঃ আবুল হাসনাত। সঞ্চালনায়ঃ ওবায়দুল্লাহ মামুন। ২:০৫ – ২:১৫ অণুগল্প। ছোট ছোট গল্পপাঠ। পড়বেন কণাবসু মিশ্র ও খায়রুল আনাম। ২:২০ – ৩:০০ বাংলা শিশু সাহিত্য। সঞ্চালনায়ঃ লুৎফর রহমান রিটন। ক। আলোচনাঃ শিশু সাহিত্য উপেক্ষিত কেন? অংশগ্রহণে শামসুজ্জামান খান, আমিরুল ইসলাম, হুমায়ুন কবীর ঢালী, কাজী জহিরুল ইসলাম, শাহ আলম দুলাল। খ। ছড়া নয়, ছোরা। ছড়া উৎসব। ৩:০৫ – ৩:২৫ নতুন প্রজন্মের লেখক। অংশগ্রহণেঃ তণ্বী নন্দিনী ইসলাম ও আবীর হক। পরিচয় করিয়ে দেবেন সেমন্তী ওয়াহেদ। ৩:৩০ – ৩:৫৫ সম্পাদকের আড্ডা। কালি ও কলম সম্পাদক আবুল হাসনাতের সাথে আলাপচারিতা। সম্পাদকের আড্ডা। কালি ও কলম সম্পাদক আবুল হাসনাতের সাথে আলাপচারিতা। সাথে থাকবেন তমিজ উদ্দীন লোদী ও শামস আল মমীন। ৪:০০ –৪:৩৫ বাংলার লোক সংস্কৃতিঃ অজানা খনি। আলোচনা ও সঙ্গীত। অংশগ্রহণে শামসুজ্জামান খান, ও সায়মন জাকারিয়া। সঙ্গীতে কাবেরী দাশ। সঞ্চালনায়ঃ তাজুল ইমাম। ৪:৪০ – ৪:৫০ সম্মাননাঃ দুলাল ভৌমিক। পরিচয় করিয়ে দেবেন রথীন্দ্রনাথ রায়। উত্তরীয় পড়াবেন শামসুজ্জামান খান। ৪:৫৫ – ৫:০০ নৃত্য। পরিবেশনায় রঞ্জনী। ৫:০৫ – ৫:৪০ একই আকাশ একই বাতাস। দুই বাংলার সাহিত্য নিয়ে মত বিনিময়। অংশগ্রহণে আবুল হাসনাত, সালমা বাণী, ফজলুর রহমান, নাজমুন নেসা পেয়ারী, কণাবসু মিশ্র, আমিরুল ইসলাম, ফকির ইলিয়াস। সঞ্চালনায়ঃ নিনি ওয়াহেদ। ৫:৪৫ – ৬:৩০ গান গুলি মোর। উত্তর আমেরিকার শিল্পীদের গানের আসর। অংশগ্রহণেঃ সাইফুল্লাহ পারভেজ, কৃষ্ণা তিথী খান, দেলোয়ার হোসেন, তাহমিনা শহীদ। ৬:৩৫ – ৬:৫৫ অপর পুরুষ। একক অভিনয়, শিরীন বকুল। রচনাঃ আব্দুল্লাহ আল মামুন। ৭:০০ – ৭:৫৫ মুখোমুখি। আলাপচারিতা, শামসুজ্জামান খান, পবিত্র সরকার, সায়মন জাকারিয়া, ফেরদৌস সাজেদিন, লুৎফর রহমান রিটন, আহমদ মাযহার।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion