Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে অকাল প্রয়াত রিফাতের জানাজা অনুষ্ঠিত, মরদেহ দেশে প্রেরণ

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: October 21, 2017 | 12:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : অকাল প্রয়াত আবু সুফিয়ান রিফাত (২৩) এর নামাজে জানাজা শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুম্মা জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ-বিক্রমপুরের টঙ্গীবাড়ী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বিশিষ্ট রাজনীতিবীদ আবু বক্কর মল্লিকের কনিষ্ঠ পুত্র আবু সুফিয়ান রিফাত গত ১৮ অক্টোবর বুধবার সকাল ৬টার দিকে চিকিৎসাীন অবস্থায় ম্যানহাটনস্থ মাউন্ট সিনাই হাসপাতালে ইন্তেকাল করেন। এদিকে পারিবারিক সিদ্ধান্তে রিফাতের মরদেহ দেশের বাড়ীতে দাফন করার সিদ্ধান্ত হয়েছে। ফলে শুক্রবার রাতের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়া হয়। অপরদিকে পুত্রের দাফন সম্পন্ন করতে ইতিমধ্যেই তার বাবা আবু বকর মল্লিক মুন্সীগঞ্জের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেন। খবর ইউএনএ’র। উল্লেখ্য, রিফাত দুই সপ্তাহ আগে ম্যানহাটানে কাজ করার সময় মারাত্বক আহত হন। ঘটনার সময় সে সাইকেল চালিয়ে ডেলিভারীর কাজ করছিলেন। পরবর্তীতে তাকে ম্যানহাটানের আর্মস্টারডাম এভিনিউ ও ১১৩ স্ট্রীটস্থ মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি করা হয়। রিফাত ইমিগ্র্যান্ট হয়ে চলতি বছরের ১২ জুলাই যুক্তরাষ্ট্র আসেন। তারা দুই ভাই ও দুই বোন ছিলেন। তার এক বোন কানাডায় বসবাস করেন। আর বাবা-মা ও অন্য এক ভাই ও বোন নিউইয়র্কে বসবাস করছেন। রিফাতের বাবা-মা নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে বসবাস করলেও রিফাত জ্যামাইকা এলাকায় বসবাস করতেন বলে মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন ইউএসএ ইনক’র সভাপতি নেতা শাহাদৎ হোসেন ইউএনএ প্রতিনিধিকে জানান।জানাজা: অকাল প্রয়াত আবু সুফিয়ান রিফাতের নামাজে জানাজা শুক্রবার বাদ জুম্মা জ্যামাইকা মুসলিম সেন্টারে (জেএমসি) অনুষ্ঠিত হয়। জেএমসি পরিচালনা কমিটির অন্যতম পরিচালক ইমাম শামসী আলী জানাজা নামাজে ইমামতি করেন। জানাজায় বিপুর সংখ্যক মুসল্লী ও প্রবাসী বাংলাদেশী বিশেষ করে সর্বস্তরের প্রবাসী মুন্সীগঞ্জ ও টাঙ্গাইলবাসী অংশ নেন। জানাজা নামাজের আগে রিফাতের বিদেহী আতœার শান্তি কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তার ভগ্নিপতি মোহাম্মদ হোসাইন চন্দন ও জেএমসি’র সভাপতি খাজা মিজান হাসান। এই পর্ব পরিচালনা করেন জেএমসি’র সেক্রেটারী মনজুর আহমেদ চৌধুরী।
জানাজায় কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে বিশিষ্ট রাজনীতিক আলী ইমাম, বাংলাদেশ সোসাইটি ইনক’র সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাবেক কোষাধ্যক্ষ আবুল কালাম, মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন ইউএসএ ইনক’র সভাপতি নেতা শাহাদৎ হোসেন, তিনবারের সাবেক সভাপতি মহিউদ্দিন দেওয়ান, টাঙ্গাইল সোসাইটি ইউএসএ’র অন্যতম সংগঠক শামসুজ্জামান খান, কসবা সোসাইটি ইউএসএ’র প্রতিষ্ঠাতা সভাপতি একে এম সফিকুল ইসলাম প্রমুখ অংশ নেন। দোয়া মাহফিল: অপরদিকে মুন্সিগঞ্জের কৃতি সন্তান, ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি ও এশিয়া ব্যাংকের ভাইস চেয়ারম্যান মরহুম এ এম নূরুল ইসলাম অনু ও অকাল প্রয়াত আবু সুফিয়ান রিফাত স্মরণে ২০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন ইউএসএ ইনক এই মাহফিলের আয়োজন করে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV