নিউইয়র্কে অন্তিম শয়ানে সাংবাদিক গোলাম মল্লিক
ইউএসএনিউজঅনলাইন.কম : সর্বস্তরের প্রবাসীর দোয়া-ভালোভাসা নিয়ে চির বিদায় নিলেন নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক এবং বাংলাদেশ বেতারের সাবেক ক্রীড়া ভাষ্যকার গোলাম মল্লিক। স্থানীয় সময় শুক্রবার জুমআর নামাজের পর জ্যামাইকা মুসলিম সেন্টারে সাংবাদিক গোলাম মল্লিকের নামাজে জানাযা শেষে সিটি সংলগ্ন লংআইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল গোরস্থানে তাকে দাফন করা করা হয়।
বৃহস্পতিবার নিউইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় চলে যাবার ২৪ ঘণ্টা পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে গোলাম মল্লিকের মরদেহ ওজোন পার্কের ইসলামিক ফিউনারেল হোমে রাখা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও ২ কন্যা রেখে গেছেন।

জানাযার আগে জ্যামাইকা মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট ডা. সিদ্দিকুর রহমান এবং সেক্রেটারি মঞ্জুর আহমেদ চৌধুরী সাংবাদিক গোলাম মল্লিকের জন্য সকলের দোয়া কামনা করেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূরএলাহি মিনা, নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটের ভাইস কন্সাল আসিফ আহমেদ, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খান। এ সময় মল্লিকের দুই কন্যা সহ আত্মীয়-স্বজনরা সেখানে ছিলেন। বক্তারা সাংবাদিক গোলাম মল্লিকের দীর্ঘ প্রবাস জীবনের বড় একটি সময় সাংবাদিকতায় কর্মচঞ্চল জীবনযাপনের প্রসঙ্গ উল্লেখ করে তার রুহের মাগফেরাত কামনার জন্যে সকলের প্রতি অনুরোধ জানান।
জানাযার পরই কফিনে বন্দি মল্লিকের মরদেহ নেয়া হয় নিকটস্থ ওয়াশিংটন মেমরিয়্যাল কবরস্থানে। সেখানে তাঁকে দাফন করা হয়। মল্লিকের ঘনিষ্ঠজনেরা সহ কমিউনিটি নেতৃবৃন্দ দাফনের সময় উপস্থিত ছিলেন।

জানা যায়, খুলনার সন্তান গোলাম মল্লিক ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রে প্রবাস-জীবন শুরু করেন। এরপর নিউইয়র্কে সাপ্তাহিক বাঙালিতে প্রায় এক যুগ চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ঢাকায় দৈনিক খবর এবং অপরাধ জগতের সংবাদদাতা হিসেবে কাজ করেন। সে সময়ে জাতীয় পর্যায়ের ফুটবল খেলার ধারাবিবরণী প্রদান করেন বাংলাদেশ বেতারে।
এদিকে, নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ সাংবাদিক গোলাম মল্লিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। তারা তার আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তার শোক সন্ত্রন্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








